লালমনিরহাটের হাতীবান্ধায় আগুনে৯টি দোকান পুড়ে গেছে। আজ বুধবার ভোরে উপজেলার বড়খাতা বাজারে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, বাজারের একটি প্লাস্টিকের দোকানে ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের একটি দল এসে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাজারের ৯টি দোকান পুড়ে গেছে। তাতে অন্তত দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শাহ পরান বলেন, ‘আগুনে নগদ ১০ লাখ টাকাসহ অন্তত ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছি, এখন সব পড়ে গেল। প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন আগুনে পুড়ে ছাই।’
কাপড় ব্যবসায়ী রঞ্জিত বলেন, ‘রাতে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাই। ভোরে ফোন পেয়ে দোকানে এসে দেখি দোকান আগুনে পুড়ছে। সব হারিয়ে এখন আমরা পথের ভিখারি হয়ে গেলাম।’
বড়খাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল বলেন, অগ্নিকাণ্ডে তিনটি দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ অগ্নিকাণ্ডে ৯টি দোকানের মালামাল পুড়ে গেছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে