
রংপুরের মিঠাপুকুরে ভরা মৌসুমেও সবজির বাজারে নেই স্বস্তি। ১৫ টাকার আলু ২৫ এবং ৬০ টাকার করলা ১২০ টাকা দরে বেচাকেনা হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে আলুসহ শীতকালীন সব ধরনের সবজিতে কেজিপ্রতি ১০-৪০ টাকা বেড়েছে। অথচ আগের তুলনায় সরবরাহ বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা।
সরেজমিনে আজ শুক্রবার বিকেলে রংপুরের মিঠাপুকুর উপজেলা সদর বাজারে গিয়ে ব্যবসায়ী এবং ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মৌসুম শুরুর আগেই বাজারে ওঠে শীতকালীন সবজি। শুরুতে দাম ছিল চড়া। অক্টোবরের শেষে এবং নভেম্বরের প্রথম দিকে প্রায় প্রতিটি সবজির দাম কমেছিল। কিন্তু বর্তমানে সবজির দাম বেড়েছে। সব ধরনের সবজিতে কেজিপ্রতি ১০-৪০ টাকা বেড়েছে।
সবজি বিক্রেতা নুরু মিয়া জানান, ৭-১০ দিন আগে স্টিক আলুর কেজি ছিল ১৫ টাকা। বর্তমানে প্রতি কেজি স্টিক আলু ২৫ এবং দেশি জাতের আলু ৫০ টাকা দরে বেচাকেনা হচ্ছে। শিমের কেজি ছিল ৬০-৮০ টাকা। বর্তমানে রকমভেদে প্রতি কেজি ১০০-১২০, করলা ১২০, টমেটো ১৬০, ফুলকপি ৭০-৮০, বাঁধাকপি ৫০-৬০, শসা ৮০, ঢ্যাঁড়স ৮০, বেগুন রকমভেদে ৬০-১০০, মিষ্টিকুমড়ার কেজি ৬০, লাউ প্রতিটি আকার অনুযায়ী ৫০-৭০, বরবটি ৮০ ও মুলা ৪০ টাকা দরে কেনাবেচা হচ্ছে।
অন্য বিক্রেতা হাফিজুর রহমান জানান, পেঁয়াজ কেজিতে কমেছে ১০-২০ টাকা। কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকা দরে বেচাকেনা চলছে। বাজারে আব্দুল খালেক নামে একজন ক্রেতার সঙ্গে কথা হলে তিনি জানান, যখন সরবরাহ কম ছিল তখনো সবজির দাম এত বেশি ছিল না। শাহীন মিয়া নামের এক ক্রেতা জানান, এ সময় শাক সবজির দাম বাড়ার কথা নয়। এখানেও সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে মনে হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা দরকার; কিন্তু দেখবে কে?
এ বিষয়ে মিঠাপুকুর বাজার বণিক সমবায় সমিতির সভাপতি খলিলুর রহমান বলেন, একসময় কৃষকেরা তাঁদের শাকসবজি বেচার জন্য সরাসরি পাইকারি বাজারে চলে যেতেন। বর্তমানে একশ্রেণির ব্যবসায়ী কৃষকের কাছ থেকে শাকসবজি কিনে পাইকারি বাজারে বিক্রি করেন। এ কারণে তাঁদের নিয়ন্ত্রণেই থাকে বাজারদর।

নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার আমতলী ব্রিজ এলাকায় আজ সোমবার (১ জুন) সকাল ৬টায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন লালপুর উপজেলার সাধুপাড়া গ্রামের জীবন আলী (৩২) ও হিরা (২৭)। এ সময় সাইফুল ইসলাম নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন।
৪৪ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। সুবিধাভোগীদের তালিকায় বিএনপির নেতা-কর্মী, চাকরিজীবী ও সচ্ছল ব্যবসায়ীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। গরিব ও দুস্থদের জন্য বরাদ্দ অর্থের তালিকায় ধনাঢ্য ব্যক্তিদের নাম থাকায় স্থানীয়দের...
১ ঘণ্টা আগে
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাড়বকুণ্ড বাজার এলাকা অতিক্রমকালে বেপরোয়া গতিতে মহাসড়কে ওঠা একটি যাত্রীবাহী মাইক্রোবাসকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জারিয়া বেগম বাসের চাপায়...
২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. মাইনুল ইসলাম মান্না পদত্যাগ করেছেন। গতকাল রোববার (৩১ মে) রাতে তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে পদত্যাগের বিষয়টি প্রকাশ করেন।
২ ঘণ্টা আগে