
রংপুরের পীরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে আমন ধানখেতে আগাছানাশক প্রয়োগ করে প্রায় তিন লাখ টাকার ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় একই এলাকার ১৬ জনের বিরুদ্ধে গত রোববার পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আবদুর রহমান। এর আগে গত ১০ অক্টোবর রাতে উপজেলার বড়দরগাহ ইউনিয়নের চাপাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বিরোধপূর্ণ জমিটি আবদুর রহমান ও তাঁর ওয়ারিশরা পৈতৃক সূত্রে মালিকানা লাভের পর দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। জমিটি দখলে নেওয়ার চেষ্টা নিয়ে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে তাঁদের বিরোধ চলছিল। এ নিয়ে বিভিন্ন সময় তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
লিখিত অভিযোগে আবদুর রহমান উল্লেখ করেন, চলতি মৌসুমে ওই জমিতে তাঁরা আমন ধানের পাশাপাশি মাসকলাই চাষ করেন। ফসলের পরিচর্যাও চলছিল। এরই মধ্যে ১০ অক্টোবর রাতে অভিযুক্ত ১৬ জন দলবদ্ধ হয়ে স্প্রে মেশিন দিয়ে ধানখেতে আগাছানাশক প্রয়োগ করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তাঁর ও তাঁর ওয়ারিশদের চাষ করা ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন লাখ টাকা বলে দাবি করেছেন তিনি।
স্থানীয় বাসিন্দা আবদুল খালেক মিয়া বলেন, প্রায় দুই একর জমিতে ধান রোপণের পর গভীর রাতে এভাবে ফসলের ক্ষতি করা হয়েছে। এতে আবদুর রহমানদের ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শফিকুল ইসলাম ও রাজু মিয়া। তাঁরা বলেন, আমাদের জমিতে আমরা কেন স্প্রে করব? কে বা কারা স্প্রে করেছে, তা আমরা জানি না।
এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা ওলি আহাদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি প্রণোদনার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, এ ঘটনায় দুই পক্ষের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার ছুটি শুরুর আগে আজ বৃহস্পতিবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শেষ কর্মদিবস। ছুটি উপলক্ষে আবাসিক হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। আগামী ২৫ অক্টোবর নিয়মিত কর্মদিবস শুরুর কথা থাকলেও উপাচার্য নিয়োগসংক্রান্ত সংকটের সমাধান না হলে শাটডাউন কর্মসূচি অব
১ মিনিট আগে
জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের এমপি নূরুল ইসলাম মনি বলেছেন, ‘শেখ হাসিনা বছরে ৩৫ কোটি টাকা খেয়েছেন। আমি শুনেছি, প্রতিদিন দুপুরে তাঁর খাবারের বিল হতো সাড়ে ১০ লাখ টাকা। সেখানে তারেক রহমান ১৫০ টাকায় দুপুরের খাবার খান। এর নাম তারেক রহমান।’
১০ মিনিট আগে
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার অর্ধেকে নামাতে আগামী বছরের ডিসেম্বরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সড়কের অবকাঠামো, যান চলাচলে শৃঙ্খলা, উপযুক্ত ও দক্ষ চালক এবং জনগণের সচেতনতা—সবকিছুই সড়ক নিরাপত্তার সঙ্গে জড়িত।
১৯ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুরে নবীনগর হাউজিংয়ের ৬০ ও ৬২ নম্বর প্লটে নির্মাণকাজ বন্ধ করে আড়াই কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না দিলে প্লট ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মাইনমুনা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. কাউসার রহমান।
২৪ মিনিট আগে