
রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২২০ পিস ইয়াবাসহ মো. আনিসুর রহমান (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আনিসুর রহমান কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের নিলাম খরিদা সদরার এলাকার এন্তা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার বিকেলে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মাহিগঞ্জ থানার সাতমাথা সিএনজি স্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মাদককারবারি আনিসুরকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ২২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রংপুর মেট্রোপলিটানের মাহিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন বলেন, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ আনিসুরকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠিয়েছে ডিবি পুলিশ।

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের ঢাকার বাসায় হামলার প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতা-কর্মীরা। বক্তারা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের ঘটনা গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক সহাবস্থানের জন্য হুম
৩ মিনিট আগে
ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগংয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশীতে নিজ বাসভবনে মারা গেছেন। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।
৬ মিনিট আগে
দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকের পর্যটন সড়ক অবরোধ স্থগিত করেছে দুই স্থানীয় সংগঠন। এর পর জরুরি গণবিজ্ঞপ্তি দিয়ে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
২৮ মিনিট আগে
খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলার প্রধান আসামি ও পরিকল্পনাকারী মিরাজ ওরফে ‘স্পিকার মিরাজ’ ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে এসআরবি। আজ বৃহস্পতিবার নগরীর পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৬ মিনিট আগে