
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ফরিদপুরে চলমান অবরোধ কর্মসূচি বাতিল না করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রোববার আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ নিয়ে কথা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অবিলম্বে সড়ক ছেড়ে না দিলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘রাস্তাঘাট অবরোধ করে জনভোগান্তি কোনোভাবেই কাম্য নয়। তাদের যে অভিযোগ সেটা প্রপার চ্যানেলে আবেদন করতে হবে। কোনোভাবেই দুইটা ইউনিয়নের লোকজন এভাবে রাস্তাঘাট অবরোধ করে হাজার হাজার মানুষের দুর্ভোগ বয়ে আনতে পারে না।’
উপদেষ্টা আরও বলেন, তারা যদি অবিলম্বে এই অবরোধ তুলে না নেয়, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাদের অবরোধ তুলে দেওয়া হবে।
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় তৃতীয় দফায় চলছে অবরোধ কর্মসূচি। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) দুটি মহাসড়ক ও রেলপথের অন্তত ১০টি এলাকায় অবরোধ করেছে বিক্ষুব্ধরা।
এদিকে গতকাল শনিবার রাতে আন্দোলনকারী ‘সর্বদলীয় ঐক্য পরিষদের’ প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম সিদ্দিক মিয়াকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়নকে পার্শ্ববর্তী ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের সঙ্গে জুড়ে দিয়ে নির্বাচন কমিশন ৪ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করার পর থেকেই মূলত এই আন্দোলন শুরু হয়। এই পরিবর্তনের প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে আলগী ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে ‘আলগী ও হামিরদি ইউনিয়ন এবং ভাঙ্গা উপজেলার সর্বদলীয় ঐক্য পরিষদ’-এর ব্যানারে সংবাদ সম্মেলন থেকে তিন দিনের সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দেন সিদ্দিক মিয়া।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটসের ফ্লাইটটি সকাল ৮টা ২১ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
১৬ মিনিট আগে
কৈশোর ও খেলোয়াড়ি জীবনের স্মৃতিচারণ করে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতি নিজের গভীর অনুরাগ ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে তরুণ সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে দেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনকে দ্রুত রাজনীতিমুক্ত...
১১ ঘণ্টা আগে
সাঁতার, সাইক্লিং ও দৌড়—তিনটি পর্ব মিলিয়ে প্রায় ২২৬ কিলোমিটারের কঠিন পথ। সেই পথ পেরোতে সময় লাগল ৯ ঘণ্টা ৪৭ মিনিট ৪৬ সেকেন্ড। এই সময়েই যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত আয়রনম্যান প্রতিযোগিতা শেষ করে বাংলাদেশের দ্রুততম পূর্ণদৈর্ঘ্যের আয়রনম্যানের রেকর্ড গড়েছেন মিশু বিশ্বাস।
১২ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুর ১-এ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুরের ঘটনায় স্বাস্থ্যসেবাকেন্দ্রটির মালিকানা নিয়ে কোনো বিরোধ থাকলে তা আদালতেই নির্ধারিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, মালিকানা নিয়ে সমস্যা থাকলেও রাতের অন্ধকারে এভাবে স্থাপনা ভেঙে
১৭ ঘণ্টা আগে