
লালমনিরহাটের হাতীবান্ধায় ভাতিজাদের ঈদের সালামি দেওয়ায় স্ত্রীর দায়ের কোপে তাইজুল ইসলাম (৩২) নামের এক যুবক জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বৃহস্পতিবার ঈদের দিন উপজেলার নওদাবাস ইউনিয়নের চৌপুতি বটতলা এলাকার এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, তাইজুল ইসলাম ঈদের দিন সকালে তাঁর ভাতিজাদের ২০ টাকা করে ঈদের সালামি দেন। এ সময় তাঁর স্ত্রী রাশেদা বেগম ২০ টাকার পরিবর্তে ১০ টাকা করে দিতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়ার একপর্যায়ে রাশেদা দা দিয়ে তাঁর স্বামীকে কোপ দেন। তাতে তাইজুল পিঠে আঘাত পান।
স্থানীয় লোকজন তাইজুলকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আজ শনিবার সেখান থেকে চিকিৎসকেরা তাঁকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
এদিকে এ ঘটনায় তাইজুল বাদী হয়ে স্বজনদের মাধ্যমে হাতীবান্ধা থানায় স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে তাইজুলের স্ত্রী রাশেদা বেগম বলেন, ‘আমার স্বামী আমাকে দা নিয়ে আঘাত করার চেষ্টা করলে আমি বাধা দিই। এতে তাঁর পিঠে দায়ের আঘাত লাগে।’
এ বিষয়ে জানতে চাইলে হাতীবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) নির্মল চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্ত আইন না মেনে কথিত বাংলাদেশিদের যেন পুশব্যাক করতে না পারে, সে জন্য সাতক্ষীরা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
৪২ মিনিট আগে
বরিশাল নৌবন্দর পরিদর্শন শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, ঈদযাত্রায় যাত্রীসেবায় অবহেলা বা নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট নৌযানের সনদ বাতিল করা হবে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
১ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার নাজমুল হাসান মনিকে (২৫) কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে
মাগুরার মহম্মদপুরে বৃষ্টির পানিতে ভরা একটি গভীর গর্তে ডুবে রমিম মৃধা (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর বিকেলে গর্তের পানিতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১ ঘণ্টা আগে