
ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘আজকে দুঃখ হয়, এতগুলো মায়ের কোল সন্তানহারা হলো, এত মানুষ পঙ্গু হলো, চক্ষু হারাল, আমাদের দাবি—সংস্কার হবে, খুনিদের দৃশ্যমান বিচার হবে, এরপর জাতীয় নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে।
‘কিন্তু আমরা দেখলাম, একটি শ্রেণি সংস্কার ও দৃশ্যমান বিচারকে গুরুত্ব না দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য শুধু পাগল নয়, ডাবল পাগল হয়ে গেছে।’
আজ বুধবার রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে পাঁচ দফা দাবিতে ইসলামী সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘আজকে ক্ষমতাপ্রেমিকদের বলব, আপনারা বারবার ক্ষমতায় গিয়েছিলেন, আমাদের কী উপহার দিয়েছেন? নতুনভাবে পুরোনো শাড়িতে আর আমাদের ধোঁকা দিতে পারবেন না, ধোঁকা দেওয়ার দিন শেষ, ইসলামের বাংলাদেশ, এ দেশ রক্ষার জন্য রাজপথে আজকে আমরা উপস্থিত হয়েছি।’
ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছর পরে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সুযোগ দিয়েছেন, এ সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি, ভবিষ্যৎ প্রজন্ম যখন ইতিহাস লিখবে, তখন আমাদের নিয়ে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে।’
রেজাউল করীম বলেন, ‘আমাদের চোখের সামনে আবু সাঈদ দুই হাত প্রসারিত করে বৈষম্য দূর করার জন্য, জালিমদের হাত থেকে দেশকে রক্ষার জন্য, সেই প্রেরণা থেকেই কিন্তু একপর্যায়ে আমি জানের ভয় না করে রাস্তায় নেমেছিলাম ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে।’
রেজাউল করীম বলেন, আবু সাঈদ যেভাবে হাত প্রসারিত করে দেশ আবার স্বাধীনতার পরিবেশ তৈরি করেছিলেন, সেই রংপুর থেকেই এই চেতনাবাজ ও ক্ষমতালোভীদের বাংলার জমিন থেকে উৎখাতের আন্দোলন শুরু করতে হবে।
এর আগে সকাল থেকে নেতা-কর্মীরা দলে দলে মাঠে প্রবেশ করেন। দুপুরের আগেই মাঠ কানায় কানায় ভরে ওঠে। সমাবেশস্থলের চারপাশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা সতর্ক ছিলেন।

একসময় গম উৎপাদনের বিচারে ঠাকুরগাঁও জেলায় দেশের প্রায় এক-পঞ্চমাংশ গম আবাদ হতো। কৃষি বিভাগ বলছে, বর্তমানে গমের ন্যায্যমূল্য না পাওয়া এবং উৎপাদন খরচ বাড়ায় কৃষকেরা ধীরে ধীরে এই ফসল থেকে বিমুখ হয়ে পড়ছেন।
৩১ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোমিন (৪২) নামের এক হোটেলশ্রমিককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। অসুস্থ অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় প্রায় ৩২ টন পেঁয়াজবীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাধারণত নভেম্বরের প্রথম থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বীজ উৎপাদনের জন্য জমিতে পেঁয়াজ রোপণ করা হয়। বীজ উৎপাদনে সময় লাগে চার থেকে সাড়ে চার মাস।
২ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিদের মধ্যে ইয়াছিন (৩৫) নামের একজন মারা গেছেন। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গতকাল শুক্রবার রাতে শাহবাগ থানা-পুলিশ হাসপাতাল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে।
৩ ঘণ্টা আগে