
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) চার কর্মকর্তা ও এক শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। আজ সোমবার বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
এর আগে রোববার রাতে জুলাই অভ্যুত্থানে হামলায় সম্পৃক্ত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের একটি কক্ষ থেকে রামিম হোসেন নামের এক ছাত্রকে প্রশাসনের হাতে তুলে দেন তাঁরা। তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী।
আটক কর্মকর্তারা হলেন বিশ্ববিদ্যালয়ে ফিল্ড এক্সটেনশন অফিসার (ফিশারিজ) রাব্বি শেখ, শেখ শাহ আসাদুল্লাহ সালেহীন সৌরভ, প্রশাসনিক কর্মকর্তা শাহ আলম সিকদার ও সেকশন অফিসার ইলিয়াস দেওয়ান। তাঁরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিগত কমিটির বিভিন্ন পদে ছিলেন বলে জানা গেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তোফাজ্জল হোসেন বলেন, ‘যোগ্যতা না থাকা সত্ত্বেও বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর হয়ে তাঁরা বিভিন্ন পদে চাকরি নিয়েছেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর বিভিন্ন সময়ে সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা তাঁদের ক্যাম্পাসে আসতে নিষেধ করেছেন। তারপরও তাঁরা অফিস করছিলেন। আজ সাধারণ শিক্ষার্থীরা তাঁদের সম্মানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেন।’
শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেওয়ার বিষয়ে তোফাজ্জল হোসেন বলেন, ‘ওই শিক্ষার্থী একটি আবাসিক হলে অবস্থান করছিলেন। তাঁর বিরুদ্ধে হামলার ঘটনায় সম্পৃক্ত থাকার বিভিন্ন ফুটেজ ও ছবিতে বিষয়টি প্রমাণিত হয়। এ ছাড়া সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে বিভিন্ন অস্থিতিশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকায় রাতে সাধারণ শিক্ষার্থীরা তাঁকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে তুলে দেন।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শামসুজ্জোহা বলেন, গত রাতে একটি আবাসিক হলে রামিম হোসেনকে জুলাই অভ্যুত্থানের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাধারণ শিক্ষার্থীরা আটক করে প্রশাসনকে অবহিত করেন। আটককারীরা রামিম হোসেনের হাতে অস্ত্রসংবলিত ছবি ও ভিডিও ফুটেজ দেখান। পরে ওই শিক্ষার্থী ছবিটি তাঁর মর্মে স্বীকার করেন এবং নিজেই পুলিশের হাতে দেওয়ার কথা বলেন।
এ ছাড়া আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ে কর্মরত চার কর্মকর্তা হামলার ঘটনায় যুক্ত এবং ছাত্রলীগের পদধারী হওয়ায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা তাঁদের আটক করে পুলিশের হাতে দেয়। তাঁদের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের চার কর্মকর্তাকে আটক করে আমাদের জানিয়েছেন। আমরা তাঁদের থানায় নিয়ে আসি। তাঁদের প্রত্যেকের নামে থানায় মামলা রয়েছে। প্রক্রিয়া সম্পন্ন হলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

দেশে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর হিসাবে গত বছর শীর্ষে ছিল বরগুনা জেলা। একই জেলা চলতি সময়ে হামের প্রকোপেও শীর্ষে রয়েছে। এরই মধ্যে এই জেলায় ৩ জন হামে আক্রান্ত শিশু মারা যাওয়ার তথ্য দিয়েছে জেলা সিভিল সার্জন দপ্তর। জেলায় প্রতিদিন হামে আক্রান্তের সংখ্যা বাড়ছে, যাদের মধ্যে শিশুদের অবস্থা সবচেয়ে বেশি...
২ মিনিট আগে
মাত্র কয়েক বছর আগেও বিদ্যালয়টি ছিল জরাজীর্ণ ও একটি সাধারণ টিনশেডের ছাউনি ঘর। এখন এটি দেশের একটি দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়েছে। শুধু তা-ই নয়, অজপাড়াগাঁয়ের এই বিদ্যালয়ে এখন রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ, দেয়ালে দেয়ালে দেশের মানচিত্র, শহীদ মিনার, স্মৃতিসৌধ...
৬ মিনিট আগে
ফেনীতে মেডিকেল কলেজ স্থাপন ফেনীবাসীর দীর্ঘদিনের দাবি হলেও এ দাবিকে কেন্দ্র করে কিছু মহল ‘মব’ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ৪ এপ্রিল ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক মানববন্ধনে এবি পার্টির এক নারীনেত্রীর বক্তব্যকে তিনি ‘অরুচিকর ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেন।
৩ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, স্নাতক (পাস) তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা অটোপাসের দাবিতে বিভিন্ন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মূল ফটকে বিক্ষোভ ও মানববন্ধন করে আসছেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। আজ সোমবার স্বল্পসংখ্যক শিক্ষার্থী ক্যাম্পাসের মূল ফটকে দাঁড়িয়ে
৩ ঘণ্টা আগে