ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দুটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে এক কিশোর ও এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং কিশোরকে শিশু আদালতে বিচারের জন্য পাঠানো হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় বড়পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দুপুরে মধ্য চাড়োল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফছানা কাওসার।
দণ্ডপ্রাপ্ত যুবক হৃদয় হোসেন (২৪) বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের পিয়াজুপাড়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে। পাড়িয়া ইউনিয়ন থেকে ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চাড়োল ইউনিয়নের ভোট কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে ধরা পড়েছেন তিনি।
বড়পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার নাজমুল হোসাইন জানান, এক কিশোর ভোট দিতে এলে সন্দেহ হয়, পড়ে আটক করে জিজ্ঞাসা করলে জাল ভোট দিতে আসার কথা সে স্বীকার করে।
এদিকে দুপুরে ২টায় মধ্য চাড়োল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার গোপাল চন্দ্র বর্মণ জানান, জোর করে ১৬টি ব্যালটে সিল মেরে বাক্সে ঢুকানোর সময় হৃদয় নামে এক যুবককে আমরা আটক করি। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এ ছাড়া কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই উপজেলার ৫৪টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান পদে চারজন প্রার্থী এবং ভাইস চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী এই নির্বাচনে লড়ছেন।

বর্ষা এলেই মৌলভীবাজারের টিলা-পাহাড়ঘেরা জনপদে নেমে আসে আতঙ্ক। তবু ঝুঁকি নিয়ে এসব স্থানে বসবাস করছে অন্তত ৫০ হাজার মানুষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত চার বছরে টিলাধসে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এরপরও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোর নিরাপদ পুনর্বাসনে দৃশ্যমান ও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
৪ ঘণ্টা আগে
গর্ভাবস্থার শুরু থেকে ঠাকুরগাঁও মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন রাশেদা আক্তার। চিকিৎসকদের আশ্বাস আর সাশ্রয়ী খরচের কথা ভেবে আশা করেছিলেন, সরকারি এ প্রতিষ্ঠানেই নিরাপদে জন্ম নেবে তাঁর সন্তান। কিন্তু প্রসববেদনা নিয়ে গত বৃহস্পতিবার তিনি হাসপাতালে পৌঁছার পর আশাহত হন।
৪ ঘণ্টা আগে
মাগুরার শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত আমিরুল মোল্যা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙ্গা গ্রামে অন্তত ১০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে
পাবনা শহরে রয়েছে অসংখ্য পুকুর, দিঘি ও প্রাকৃতিক জলাধার। একসময় এসব জলাধার ছিল সুপেয় পানির প্রধান উৎস, ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষার কার্যকর মাধ্যম এবং নগরীর সৌন্দর্যের অনন্য নিদর্শন। কিন্তু দখল, দূষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব জলাধার হারিয়ে যাওয়ার পথে।
৫ ঘণ্টা আগে