
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন এক রোগীর টিটেনাস বা ধনুষ্টঙ্কার হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সংক্রমণ এড়াতে আইসিইউতে থাকা ছয় রোগীকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। লাইফ সাপোর্টে থাকায় তিন রোগী এখনো আইসিইউতে রয়েছে।
রমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, রমেক হাসপাতালে ১০টি আইসিইউ শয্যা রয়েছে। এর মধ্যে একটি দীর্ঘদিন ধরে বিকল। গত কয়েক দিন ধরে আইসিইউয়ের ৯টি বেডে রোগী ভর্তি রয়েছে। আজ সোমবার দুপুরে আইসিইউতে থাকা কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা এলাকার মহুবার রহমানের (৫৫) শরীরে টিটেনাস শনাক্ত হয়। এরপর তাঁকে হাসপাতালের আইসোলেশন বিভাগে রাখা হয়। সংক্রমণ ঝুঁকি বিবেচনায় রেখে পুরো আইসিইউয়ের রোগীদের অন্যত্র স্থানান্তর করা হয়। মহুবার রহমানকে চার দিন আগে আইসিইউতে নেওয়া হয়।
আইসিইউয়ের লাইফ সাপোর্ট থাকা লালমনিরহাটের বদরুদ্দোজা বিশালের (২১) মা বিলকিস বেগম বলেন, ‘দুপুর থেকে আইসিইউতে থাকা রোগীদের অন্যখানে নিয়েছে। আমার ছেলেসহ লাইফ সাপোর্টে এখন তিনজন ভেতরে আছে।’
রমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আজ দুপুরে একজন রোগীর শরীরের টিটেনাস শনাক্তের আশঙ্কা করা হচ্ছে। আমরা ওই রোগীকে হাসপাতালের আইসোলেশনে স্থানান্তর করেছি। সংক্রমণ এড়াতে অন্য রোগীদের স্থানান্তর করা হয়েছে। তিনজন রোগী এখনো লাইফ সাপোর্টে রয়েছে। যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে, আইসিইউ সেন্টারটি জীবনমুক্ত করা হবে। এতে এক দিন সময় লাগবে।

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
২৪ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
২৭ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
৩৯ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
৪৪ মিনিট আগে