
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল ফের পরিবর্তন করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ২১ জানুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) বিকেলে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মাসুদ রানার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে পঞ্চমবারের মতো তফসিল ঘোষণা করল বেরোবি।
ঘোষণা করা নতুন তফসিল অনুযায়ী, ১৩ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৪ ও ১৫ জানুয়ারি মনোনয়নপত্র বিতরণ ও দাখিল, ১৮ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই, ১৯ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই ও প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ২০ জানুয়ারি প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ/নিষ্পত্তি, ২১ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২২ জানুয়ারি প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ২৫ ফেব্রুয়ারি ভোট গ্রহণ। এ দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে।
ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মাসুদ রানা বলেন, ‘যেহেতু গতকাল সর্বসম্মতিক্রমে ২৫ ফেব্রুয়ারি নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা সেই অনুযায়ী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তফসিল ঘোষণা করেছি। এর ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নেই।’
উল্লেখ্য, সর্বশেষ তফসিল অনুযায়ী ২১ জানুয়ারি ভোট গ্রহণের দিন ধার্য থাকলেও প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করায় নির্বাচনসংক্রান্ত সব কার্যক্রম বন্ধ ছিল।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেন, এনসিপির উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ।
১৪ মিনিট আগে
ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দিনমজুর মন্টু মিয়া। কিডনির দাম ঠিক হয়েছিল ১০ লাখ টাকা। তাঁর কাছ থেকে কিডনি নেওয়া হয়েছে। তবে বিনিময়ে পেয়েছেন ৫০ হাজার টাকা। মন্টু মিয়া বললেন, ‘দালালেরা মোটে ৫০ হাজার টাকা হাতে দিয়ে আমার শরীরের...
৫ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কুলাউড়া উপজেলায় নির্ধারিত সময়ের মধ্যে খাল পুনঃখননের কাজ শেষ করতে পারেনি প্রশাসন। উপজেলা দুটিতে পৌনে ৬ কিলোমিটার খাল পুনঃখননের কথা ছিল। কিন্তু হয়েছে ১ দশমিক ৩৯০ কিলোমিটার। ফলে অব্যবহৃত প্রায় ২ কোটি ৯৭ লাখ টাকা সরকারের কোষাগারে ফেরত পাঠানো হয়।
৬ ঘণ্টা আগে
বগুড়ার ধুনটে যমুনা নদীর শহড়াবাড়ী বাঁধে ১০০ মিটার অংশ ধসে পড়েছে। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে এই ভাঙন দেখা দেয়। তাৎক্ষণিকভাবে বালুভর্তি জিও টেক্স বস্তা ও জিও টিউব ব্যাগ পানিতে ফেলে স্পার রক্ষার চেষ্টা করা হচ্ছে। এর আগে ১২ জুলাই স্পারের ৩০ মিটার ধসে যায়।
৬ ঘণ্টা আগে