
লালমনিরহাটের লোহাকুচি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্তের ৯২১/২২ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের মহিষতুলি গ্রামের সানোয়ার হোসেনের ছেলে ওয়াসকুরুনী (৩২) এবং একই এলাকার ঝাড়িরঝাড় গ্রামের সাদেক আলীর ছেলে আয়নাল হক (৩০)।
ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোররাতে সীমান্তে বিএসএফের গুলিতে দুজন মারা গেছেন। তাঁদের মরদেহ এখন বাড়িতে নেওয়া হয়েছে।
এলাকাবাসী জানান, কয়েক যুবক ভারত থেকে গরু নিয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে আসছিলেন। এ সময় বিএসএফ গুলি চালায়।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের কর্মকর্তাদের এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য জানাননি।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, বিএসফের গুলিতে নিহতদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বদলে যাচ্ছে সিলেট নগরীর রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটরিয়ামের নাম। আজ মঙ্গলবার সিলেট সফরে এসে মিলনায়তন পরিদর্শন শেষে বিষয়টি জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রয়াত এম সাইফুর রহমানের নামেই পুনরায় হচ্ছে এই অডিটরিয়ামের নাম।
১২ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে জেরিন আক্তার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার পৌরসদরে ইকোপার্কের পশ্চিম পাশ-সংলগ্ন সরকারি পুনর্বাসনের ঘরের একটি কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
২৫ মিনিট আগে
পাবনার সাঁথিয়ায় জুলহক (২৪) নামের এক যুবককে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে খানমাহমুদপুর মাঠের মধ্যে হাতুড়ি ও জিআই পাইপ দিয়ে পিটিয়ে পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২ মার্চ) রাত সাড়ে ৭টায় উপজেলার স্বরপ গ্রামে এ ঘটনা ঘটে। জুলহক উপজেলার স্বরপ গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে।
৩২ মিনিট আগে
ছয় দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আন্দোলনরত কর্মচারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। টানা তিন দিন পর আজ মঙ্গলবার ১২ মার্চ পর্যন্ত কর্মবিরতি বর্ধিত করেছে। পাশাপাশি ঈদের ছুটির পর সব দপ্তরে কাজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন নেতৃবৃন্দ।
৩৮ মিনিট আগে