
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় যাত্রীদের মারধরে রাসেল মিয়া (৩০) নামে এক অটো ভ্যানচালকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার এ ঘটনায় একজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন নিহতের বাবা।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। নিহত রাসেল মিয়া উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের খোর্দ্দকোমরপুর গ্রামের নান্দু শেখের ছেলে।
নিহতের স্বজন ও পুলিশ বলছে, রাসেল ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গতকাল সোমবার সন্ধ্যার পর তিনি যাত্রী নিয়ে রওনা হয়। এরপর ওই ইউনিয়নের মোজাহিদপুর এলাকায় যাত্রীরা নেমে যাওয়ার পর ভাড়া নিয়ে তাদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে যাত্রীরা উত্তেজিত হয়ে রাসেলকে বেধড়ক মারধর করে পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে মোজাহিদপুর গ্রামের তাঁর শ্বশুরবাড়িতে নেওয়া হয়। সেখানেই গভীর রাতে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে সাদুল্যাপুর থানার ওসি শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (মঙ্গলবার) নিহতের বাবা নান্দু শেখ বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করছেন। আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে এই মুহূর্তে নাম প্রকাশ করা যাচ্ছে না।’

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্ত আইন না মেনে কথিত বাংলাদেশিদের যেন পুশব্যাক করতে না পারে, সে জন্য সাতক্ষীরা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
৪২ মিনিট আগে
বরিশাল নৌবন্দর পরিদর্শন শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, ঈদযাত্রায় যাত্রীসেবায় অবহেলা বা নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট নৌযানের সনদ বাতিল করা হবে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
১ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার নাজমুল হাসান মনিকে (২৫) কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে
মাগুরার মহম্মদপুরে বৃষ্টির পানিতে ভরা একটি গভীর গর্তে ডুবে রমিম মৃধা (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর বিকেলে গর্তের পানিতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১ ঘণ্টা আগে