
নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যালয়ের সীমানা দেয়ালের ইট চুরি করতে গিয়ে ধরা পড়ার এক দিন পর রাশেদুর রহমান রাশেদ নামের সেই আওয়ামী লীগ নেতা দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা শহরের মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রাশেদুর রহমান রাশেদ কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদে রয়েছেন। তিনি কিশোরীগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাত ৮টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলে উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন রাশেদ। মুন্সিপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক হামলা চালান। তাতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। কেউ এ বিষয়ে অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে গত বুধবার দুপুরে কিশোরীগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সীমানা দেয়ালের ইট গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা রাশেদকে আটক করে স্থানীয়রা। পরে কৌশলে সেখান থেকে সটকে পড়েন তিনি।

পাবনায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গুলিসহ তিনজনকে আটক করেছে পুলিশের জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী মেরিনপাড়া ও দিয়ারবাঘইল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৬ মিনিট আগে
বোমা ডিসপোজাল টিমের সদস্য ওয়ারেন্ট অফিসার শামসউদ্দিন জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুষ্কৃতকারীরা এসব ককটেল গোপনে মজুত করে রাখতে পারে। উদ্ধার করা বোমাগুলো শক্তিশালী ছিল বলে তিনি উল্লেখ করেন।
২৯ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে দাঁড়িপাল্লা প্রতীকের একটি অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাজিরপাড়া ফুটবল মাঠ এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বদরুল আমীনের খামার থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও একটি ছুরি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে