কুমিল্লার বুড়িচং উপজেলায় মিক্সার ট্রাকের ধাক্কায় আহত আনসার সদস্য শাহ আলম ভূঁইয়া (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল রোববার (১৫ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। গতকাল রাতে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
নিহত শাহ আলম উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের মৃত শব্দর আলী ভূঁইয়ার ছেলে।
জানা গেছে, গত শনিবার বিকেলে দায়িত্ব শেষ করে বুড়িচং থেকে বাড়ি ফিরছিলেন শাহ আলম। বুড়িচং মধ্যবাজার এলাকায় এলে বুড়িচং-মীরপুর মেজর এম এ গণি সড়কে রোডস অ্যান্ড হাইওয়ের একটি মিক্সার ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান বলেন, আহত আনসার সদস্য শাহ আলম হাসপাতালে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দাবি করা চাঁদা না দেওয়ায় রফিকুল ইসলাম মানিক (৪০) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার (২৮ জুন) রাত ১০টার দিকে নগরীর গল্লামারী আইডিয়াল নার্সিং হোম ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। রাতে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত ব্যবসায়ী এম এ বারি সড়কের বাসিন্দা রুস্তম মাঝির ছেল
১৫ মিনিট আগে
বাংলাদেশ সীমান্তজুড়ে শকুনের মতো ওত পেতে বসে আছে ভারতীয় বিএসএফ। কিছুতেই থামছে না তাদের পুশ ইনের অপচেষ্টা। কিছুদিন ধরে দিনে ও রাতে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাল্লাতল, নিউ পাল্লাতল, লাতু, গান্দাইল, বোবারতল ও উত্তর ষাইটঘর সীমান্ত দিয়ে ৩০-৪০ জনকে পুশ ইনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে বিএসএফ।
২০ মিনিট আগে
তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে পুলিশের গঠিত তদন্ত কমিটি। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সাত দফা সুপারিশও করা হয়েছে। রোববার (২৮ জুন) সন্ধ্যায়
২৫ মিনিট আগে
বরিশাল নগরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বিএম কলেজের শিক্ষার্থীরা প্রায় ২০০ ব্যাটারিচালিত ও গ্যাসচালিত থ্রি-হুইলার আটক করেন। রোববার বিক্ষোভ ও সড়ক অবরোধের পর সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের ভাড়া তালিকা নির্ধারণের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
১ ঘণ্টা আগে