পঞ্চগড়ের দেবীগঞ্জে ইউনিয়ন বিএনপির পদযাত্রা এবং আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সাতজন বিএনপি নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার দুপুরে ইউনিয়ন কৃষক লীগের নেতা নুর নবী এবং আওয়ামী লীগ কর্মী শাহাজান আলী বাদী হয়ে দেবীগঞ্জ থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেন। বিকেলে পুলিশ আদালতের মাধ্যমে তাদের জেলা হাজতে পাঠায়।
গ্রেপ্তাররা হলেন—দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, ইউনিয়ন বিএনপিকর্মী আশরাফুজ্জামান, আনোয়ার হোসেন, ময়নুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শহীদ আলী। তাদের সকলের বাড়ি চিলাহাটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে। তবে, শহীদ আলীর বাড়ি পাশের সোনাহার এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা বলছে, শনিবার সন্ধ্যায় দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নে বিএনপি ও আওয়ামী লীগের পদযাত্রা ও শান্তি সমাবেশকে কেন্দ্র করে উভয় পক্ষের ৬ নেতা-কর্মী আহত হন। তাদের মধ্যে ইউনিয়ন কৃষক লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নুর নবীকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে দেবীগঞ্জ থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সংঘর্ষের ঘটনায় পৃথক দুইটি মামলা হয়েছে। এ পর্যন্ত চিলাহাটি ইউনিয়ন বিএনপির সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে র্যাব কর্মকর্তা আব্দুল মোতালেব হত্যার ঘটনায় এজাহারনামীয় আরও তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার (২৭ মার্চ) নোয়াখালীর কবিরহাট থানাধীন নবগ্রাম এলাকা ও চট্টগ্রাম নগরের পাহাড়তলী ও বায়েজিদ থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-৭ ও র্যাব-১১
৩৪ মিনিট আগে
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারের গলি ও ড্রেনের জায়গা দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ শনিবার (২৮ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
৩৭ মিনিট আগে
মানিকগঞ্জে রফিক মিয়া (২৭) নামের এক যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধারের তিন দিন পার হলেও মাথা উদ্ধার করা যায়নি। এদিকে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহত রফিকের তিন বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তার আসামিরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
৪১ মিনিট আগে
শরণখোলায় কিশোরী ফাতেমা আক্তার রিয়া মনি (১৫) হত্যাকাণ্ডের তিন দিনের মাথায় হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে থানা পুলিশ। গ্রেপ্তার হয়েছেন ৩ আসামি। হত্যায় জড়িত থাকার কথা জানিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি মিজানুর রহমান।
৪২ মিনিট আগে