
শরণখোলায় কিশোরী ফাতেমা আক্তার রিয়া মনি (১৫) হত্যাকাণ্ডের তিন দিনের মাথায় হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে থানা পুলিশ। গ্রেপ্তার হয়েছেন ৩ আসামি। হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা জানিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি মিজানুর রহমান।
আজ শনিবার (২৮ মার্চ) দুপুরে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক এক প্রেস ব্রিফিংয়ে রিয়া মনি হত্যাকাণ্ড রহস্য উদ্ঘাটনের কথা জানিয়ে বলেন, বুধবার (২৫ মার্চ) শরণখোলা থানায় এ হত্যা মামলা হওয়ার পরে পুলিশের একাধিক টিম মাঠে তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সাহায্যে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে পাঠায়। আসামীরা হলেন রফিকুল ইসলাম রুবেল (৩৫), মিজানুর রহমান (২৩) ও তুহিন (২১)। এদের মধ্যে মিজানুর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে শুক্রবার বাগেরহাট ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
ওসি জানান, নিহত রিয়া মনি হানিট্রাপে টাকা আদায় করতেন। আসামিদের সাথে রিয়া মনির শারীরিক সম্পর্ক ও মাদকদ্রব্য কেনাবেচা নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ায় তাঁকে হত্যা করা হয় বলে জানিয়েছেন গ্রেপ্তার আসামিরা। বাকি আসামিদের আটক করতে অভিযান চলছে।
গত মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম রাজৈর গ্রামের একটি মসজিদের সামনে রাস্তার ওপর থেকে কিশোরী ফাতেমা আক্তার রিয়া মনির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত রিয়া মনির বাবা মো. আজিম বাদী হয়ে অজ্ঞাতনামা ৫-৬ জন আসামির নামে শরণখোলা থানায় একটি মামলা করেন।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদ্যাপন করছে নেত্রকোনার দুর্গাপুরের সনাতন ধর্মাবলম্বীরা। রথযাত্রার আয়োজন করে শ্রী শ্রী দশভুজা বাড়ি মন্দির কমিটি। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মন্দির চত্বর থেকে শত শত ভক্ত জগন্নাথ দেবের রথযাত্রায় অংশ নেন।
২ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, আবু সাঈদের আত্মত্যাগ ও চেতনা নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচার এবং সত্যের পক্ষে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগাচ্ছে।
৪১ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি বলেছেন, জুলাই-আগস্টের অভ্যুত্থানে যাঁরা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাঁদের প্রতি ছাত্রদল কখনো বেইমানি করবে না।
৪৩ মিনিট আগে
বাগেরহাটের শরণখোলা উপজেলার একটি বাড়ির শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে