
নৈতিক স্খলন, দুর্নীতি ও অদক্ষতার অভিযোগ উঠেছে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবীর বিরুদ্ধে। এসব অভিযোগ তুলে তাঁকে অপসারণের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর আবেদন করেছেন স্থানীয় কাউন্সিলররা।
অপসারণের আবেদনপত্র গতকাল বুধবার নীলফামারী জেলা প্রশাসক ও রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে জমা দেওয়া হয়। আবেদনপত্রে প্যানেল মেয়রসহ ১৪ জন কাউন্সিলর স্বাক্ষর করেন।
লিখিত ওই আবেদনে জানানো হয়, নির্বাচিত হওয়ার পর থেকেই মেয়র রাফিকার ঔদ্ধত্যপূর্ণ ও বেলেল্লাপনা আচরণে পৌরবাসী ক্ষুব্ধ। ২০২৩ সালে তাঁর একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই সময় মেয়র চারজন কাউন্সিলর নিয়ে সংবাদ সম্মেলন করে সেই ভিডিওকে সুপার এডিট বলে দাবি করেন। কিন্তু এক বছর না ঘুরতেই তাঁর আরও একটি অশ্লীল ভিডিও গত সপ্তাহে ভাইরাল হয়। এতে পৌরবাসীর মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আবেদনে আরও বলা হয়েছে, মেয়র রাফিকা চারজন ব্যক্তিগত সহকারী ও ১৫ জন গৃহকর্মীকে নিয়োগ দিয়ে তাঁদের বেতনের টাকা নিজেই উত্তোলন করে আত্মসাৎ করছেন। পৌর সুপার মার্কেটে দোকান বরাদ্দ, পৌরসভার গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারসহ বিভিন্ন আর্থিক দুর্নীতি করেছেন। এ ছাড়া পৌরসভার প্রতিটি রাস্তাঘাটের বেহাল অবস্থা হওয়ায় সংস্কারে কোনো উদ্যোগ নেই, উল্টো পৌরসভার বিভিন্ন ফান্ডের টাকা আত্মসাৎ করছেন।
পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জোবাইদুর রহমান শাহিন মেয়রকে অপসারণ করার আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এর আগে ২০২৩ সালে কুরুচিপূর্ণ ভিডিও ক্লিপ, স্বেচ্ছাচারিতা, পৌরসভা পরিচালনায় দুর্নীতির বিষয়ে পৌর পরিষদে মিটিংয় করা হলে এ ধরনের কাজ করবেন না বলে প্রতিশ্রুতি দেন। কিন্তু সেই প্রতিশ্রুতি তো রাখেননি বরং আরও বেপরোয়া হয়েছেন তিনি। তাই আমরা তার অপসারণ চেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর আবেদন করেছি।’
এ বিষয়ে জানতে পৌর মেয়র রাফিকা আকতার জাহানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। তিনি কোনো মন্তব্য করেননি।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক স্কুলশিক্ষিকাকে পিস্তল দেখিয়ে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন জিন্নাহর বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষিকা রাতেই কসবা থানায় লিখিত অভিযোগ করেছেন।
৬ মিনিট আগে
নগর পুলিশের মুখপাত্র আমিনুর রশিদ বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাকলিয়ায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় মুরাদ ১ নম্বর এজাহারভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে
১৪ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সার্জেন্টের সঙ্গে এদের উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। একপর্যায়ে মোটরসাইকেলের নারী আরোহী সার্জেন্টের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলেন এবং তাঁকে লক্ষ্য করে তেড়ে যাওয়ার মতো আচরণ করেন।
১৮ মিনিট আগে
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ডিএনসিসির ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের অভাব ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যোগাযোগ করেননি। সেখানে সমন্বয়ের অভাব ছিল বলে প্রাথমিকভাবে জেনেছেন তিনি।
২৬ মিনিট আগে