
রংপুর: আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ও তাঁর তিন সঙ্গী ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগ। আজ শুক্রবার গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মহানগর পুলিশের অপরাধ বিভাগের উপ–কমিশনার আবু মারুফ হোসেন।
এর আগে নয় দিন নিখোঁজ থাকার পর আজ দুপুরে আবু ত্ব–হা ও তার তিন সঙ্গীর খোঁজ পাওয়া যায়। পরে বাড়ি থেকে তাঁকে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। এরপর বাকি তিনজনকেও ডিবি কার্যালয়ে নেয় পুলিশ। এর কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তবে সংবাদ সম্মেলনে তাঁদের কাউকেই উপস্থিত করা হয়নি।
উপ–কমিশনার আবু মারুফ হোসেন সাংবাদিকদের বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনে হয়েছে, ব্যক্তিগত কারণে আবু ত্ব–হা ও তাঁর সঙ্গীরা আত্মগোপনে ছিলেন। তাঁরা গাইবান্ধায় আবু ত্ব–হার বন্ধু জাহিদের বাড়িতেই এতদিন ছিলেন। আজ দুপুরে রংপুর শহরের মাস্টারপাড়া এলাকায় প্রথম স্ত্রীর বাবার বাড়ি থেকে তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
গত ১০ জুন রংপুরে ওয়াজ মাহফিল শেষে ঢাকার বাসায় ফেরার পথে আবু ত্ব–হা মুহাম্মদ আদনান নিখোঁজ হন বলে অভিযোগ করে তাঁর পরিবার। তাঁর সঙ্গে থাকা আরও তিনজনের খোঁজও মিলছিল না। আবু ত্ব-হার পরিবারের পক্ষ থেকে পল্লবী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে পুলিশ জানায়, তাঁর শেষ অবস্থান ছিল গাবতলী। এ নিয়ে গত বুধবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন তাঁর স্ত্রী। পুলিশ অভিযোগ নিচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।
আবু ত্ব–হা আদনানের মায়ের নাম আজেদা বেগম। বাবা মৃত রফিকুল ইসলাম। ছোট বোন রিতিকা রুবাইয়াত ইসলাম। আদনানের দুই স্ত্রী। প্রথম স্ত্রী আবিদা নুর, তাঁদের সংসারে তিন বছরের একটি মেয়ে ও দেড় বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। প্রথম স্ত্রী রংপুরেই তাঁর বাবার বাড়িতে থাকেন। কয়েক মাস আগে আদনান আরেকটি বিয়ে করেন। তাঁর দ্বিতীয় স্ত্রী সাবিকুন্নাহার সারা ঢাকার মিরপুর আল ইদফান ইসলামী গার্লস মাদ্রাসার পরিচালক ও শিক্ষক। গত বুধবার স্বামীর সন্ধান চেয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তিনিই সংবাদ সম্মেলন করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাময়িক বরখাস্তকৃত সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে ১ কোটি ৩ লাখ ৬২ হাজার ৪৯৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)...
৩ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাটে গভীর নলকূপ স্থাপনের পর পাইপের পাশ দিয়ে মাটির নিচ থেকে বুদ্বুদ ওঠার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে ওই স্থান থেকে বের হওয়া গ্যাসে দেশলাই জ্বালিয়ে আগুন জ্বলতে দেখা যায় বলে দাবি স্থানীয়দের। তবে এটি প্রাকৃতিক গ্যাস নাকি মিথেন—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
৬ মিনিট আগে
ভোলায় স্বামীর অধিকার ও সন্তানের বাবার পরিচয়ের দাবিতে মহাসড়ক অবরোধ, মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কাচিয়া ইউনিয়নের বৈদ্যরপোল এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
১২ মিনিট আগে
অস্তিত্বহীন ও নামসর্বস্ব প্রতিষ্ঠান দেখিয়ে ৬০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেক্সিমকো গ্রুপের সাবেক চেয়ারম্যান সালমান ফজলুর রহমানসহ (সালমান এফ রহমান) ২৫ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)...
১৮ মিনিট আগে