
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রংপুরে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সংবর্ধনা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোভাযাত্রাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার সকালে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে বিভাগীয় কমিশনার, রংপুর-৩ আসনের সংসদ সদস্য, সিটি করপোরেশন, রংপুর রেঞ্জ ডিআইজি, মহানগর পুলিশ, জেলা প্রশাসন, জেলা পুলিশ, শহীদ পরিবারের সদস্য ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান দেশকে স্বৈরাচারমুক্ত করেছে। তবে গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে বিভক্তি তৈরি হলে পুরোনো অপশক্তি আবার মাথাচাড়া দিতে পারে। তাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের পুনর্বাসন এবং দেশের অগ্রগতির জন্য জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান বক্তারা।
এদিকে টানা দুই দিনের সংঘর্ষ ও উত্তেজনার পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই গণ-অভ্যুত্থান দিবসের কর্মসূচিতে একই মঞ্চে অংশ নেন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজিত আনন্দ শোভাযাত্রা, বৃক্ষরোপণ ও আলোচনা অনুষ্ঠানে উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের পাশাপাশি দুই সংগঠনের নেতারাও অংশ নেন।
শোভাযাত্রাটি প্রধান ফটক থেকে শহীদ আবু সাঈদ চত্বর হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে শেষ হয়। পরে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
বেরোবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুর রাকিব মুরাদ জানান, তাঁরা ক্যাম্পাসে সহাবস্থান ও স্থিতিশীল পরিবেশ চান।
শাখা ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন বলেন, জুলাইয়ের চেতনা ছিল জাতীয় ঐক্যের, সেই ঐক্য বজায় রেখেই নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।
বেরোবির উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের চেতনায় বিশ্ববিদ্যালয়ে সব পক্ষের একসঙ্গে অংশগ্রহণ ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা বহন করে।

চাঁদপুরের শাহরাস্তিতে পৌর এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে এক নারীকে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। ওই নারী সম্পর্কে তাঁর চাচাতো ভাইয়ের স্ত্রী। এ ঘটনায় নারীর শ্বশুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
২ মিনিট আগে
আশুলিয়ার জামগড়ায় প্রীতি গার্মেন্টসের বাইরে সিলিন্ডারবাহী একটি লরিতে আগুন লেগেছে। রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঘটনার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে।
৯ মিনিট আগে
রাজধানীর ন্যাম ভবন থেকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে তারা লাশ উদ্ধারের জন্য ভবনের ভেতরে প্রবেশ করেছে। লাশটি গলায় ফাঁস দেওয়া অবস্থায় রয়েছে...
১৩ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া যমজ দুই ভাইসহ তিন স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ রোববার বিকেলে পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
২১ মিনিট আগে