
টানা ২০ দিন ধরে বিদ্যুৎ-সংকটে অতিষ্ঠ হয়ে রংপুরের গঙ্গাচড়া বাজারের জিরো পয়েন্টে পল্লী বিদ্যুতের গায়েবানা জানাজা পড়েছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। পরে একই স্থানে মানববন্ধন করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন তাঁরা।
আজ রোববার দুপুরে ‘গঙ্গাচড়া উপজেলার সচেতন ছাত্র-জনতা’র ব্যানারে আয়োজিত কর্মসূচিতে শতাধিক লোক অংশ নেন। আন্দোলনকারীদের অভিযোগ, প্রায় ২০ দিন ধরে দিনে দুই থেকে তিন ঘণ্টা বিদ্যুৎ মিলছে। ঘন ঘন লোডশেডিং ও ভোল্টেজের ওঠানামায় শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা-বাণিজ্য ও কৃষিকাজ। পাশাপাশি রেফ্রিজারেটর, টেলিভিশন, কম্পিউটার, মোটরসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হয়ে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন গ্রাহকেরা।
মানববন্ধনে উপজেলা যুবদলের নেতা মমিনুল ইসলাম বাবু, বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হুদা, জাতীয় ছাত্রশক্তির উপজেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল আরমান, ছাত্র প্রতিনিধি মিসবাহ-উল ইসলাম ফাহিম, মুহাইমিনুল ইসলাম আহাদ ও ছাত্রনেতা শাহজালাল শ্রাবণ বক্তব্য দেন।
বক্তারা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর গঙ্গাচড়া জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. ফরহাদ হোসেন বলেন, ‘আমাদের হাতে বিদ্যুৎ মজুত রাখার কোনো সুযোগ নেই। জাতীয় গ্রিড থেকে যে পরিমাণ বিদ্যুৎ বরাদ্দ পাই, সেটিই সরবরাহ করি। এ সমস্যার সমাধান স্থানীয়ভাবে সম্ভব নয়, উচ্চপর্যায়ের সিদ্ধান্ত প্রয়োজন।’

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৩ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৩ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৩ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৪ ঘণ্টা আগে