
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা উচ্চ ফলনশীল নতুন জাত চিনাল-১-এর বীজ উৎপাদন ও পরীক্ষামূলক চাষে সফলতা পেয়েছেন। বীজ রোপণের মাত্র আড়াই মাসের মধ্যে এই জাতের উল্লেখযোগ্য ফলন হয়েছে বলে জানিয়েছেন গবেষকেরা।
শুক্রবার সকালে গবেষণা কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা যায়, এক বিঘা জমিতে শতাধিক চিনালগাছে একাধিক ফল ঝুলছে। প্রতিটি গাছে পাঁচ-ছয়টি ফল রয়েছে।
কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ জিয়াউর রহমান বলেন, চিনাল-১ একটি উচ্চ ফলনশীল জাত। ফল দেখতে গোলাকার ও আকর্ষণীয়, রং সোনালি হলুদ। প্রতিটি ফলের গড় ওজন ১.৩ থেকে ১.৪ কেজি। স্বাদ হালকা মিষ্টি, সুগন্ধিযুক্ত ও আঁশবিহীন।
জিয়াউর রহমান আরও বলেন, চলতি বছরের ১৪ সেপ্টেম্বর এক বিঘা জমিতে প্রথম বীজ রোপণ করা হয়। আড়াই মাসের মাথায় গাছে ফল আসে। হেক্টরপ্রতি ফলন হয়েছে ১৯ টন। রবি ও খরিপ—দুই মৌসুমেই এর চাষ করা যায়। সারা বছর গাছে ফুল আসে এবং ৭০ থেকে ৮০ দিনের মধ্যে ফল পেকে যায়।

বিদ্যুতের ৩৩ কেভি লাইনের তার সরবরাহের জন্য শেরপুরের নালিতাবাড়ী ও নকলা উপজেলায় সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আগামীকাল শনিবার (১৪ মার্চ) সকাল ৭টা থেকে বেলা ২টা পর্যন্ত এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
৫ মিনিট আগে
নীলফামারীর কিশোরগঞ্জে দরপত্র (টেন্ডার) না পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে মারধরের হুমকির অভিযোগে যুবদল নেতা হাসানুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। যুবদলের কেন্দ্রীয়
১৬ মিনিট আগে
শুক্রবার (১৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, মৌচাক, শিমরাইল মোড় ও কাঁচপুর এলাকার বাস কাউন্টারগুলো ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের তুলনায় যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ জেলা ছাত্রশক্তির সংগঠক আলী হোসেন বলেন, ‘ভোররাতে সাইফুল্লাহর বাড়িতে আগুন লাগার খবর পেয়ে সকালে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সাইফুল্লাহর বাড়িতে লাকড়ির ঘরে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়; যাতে পুরো বাড়িতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কিন্তু আগুন লাগার বিষয়টি টের পাওয়ায় প্রতিবেশীদের সহায়তায় আগুন দ্রুতই নি
১ ঘণ্টা আগে