
জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমানসহ চার শ্রমিক নেতার বদলি প্রত্যাহার এবং তাঁদের বিরুদ্ধে হামলা ও মামলার প্রতিবাদে রাঙামাটির কাপ্তাইয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের শাখা ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন, কাপ্তাই শাখা এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমানসহ চার নেতাকে অন্যায়ভাবে বদলি করা হয়েছে। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে হামলা ও মামলা দায়ের করা হয়েছে।
বক্তারা আরও বলেন, বিদ্যুৎ খাতে এখনো কিছু মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র মোকাবিলা করে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
মানববন্ধনে শ্রমিকনেতারা দ্রুত বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তাঁরা।
কর্মসূচিতে বক্তব্য দেন কাপ্তাই বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন শাখার সভাপতি মো. বেলাল হোসেন, সিনিয়র সহসভাপতি মোরশেদ আলম, কবিরুল ইসলাম কবির, আবুল মোয়াছেন, সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন, যুগ্ম সম্পাদক কাজী হান্নান, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম এবং যুববিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম।

ফরিদপুরের আলফাডাঙ্গায় একটি বাজারে ভয়াবহ আগুন লেগে অন্ততপক্ষে পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে। আগুন নেভাতে গিয়ে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও তিনজন।
১৭ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, শিশু নন্দিনী হত্যা মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করে অল্প সময়ের মধ্যে চার্জশিট দাখিল করা হবে এবং দ্রুত বিচার কার্যক্রম শেষ করার উদ্যোগ নেওয়া হবে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী...
১৯ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়া ও মদন উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) ভোর থেকে সকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। নিহতরা হলেন কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী গ্রামের শামসুল হুদা (৫৫), ডাউকি এলাকার আশরাফুল ইসলাম (৩০) এবং মদন উপজেলার কাইটাল...
২৪ মিনিট আগে
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক্টর জব্দ এবং একটি মাটি কাটার যন্ত্র (এক্সকাভেটর) অচল করা হয়েছে।
২৭ মিনিট আগে