
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক্টর জব্দ এবং একটি মাটি কাটার যন্ত্র (এক্সকাভেটর) অচল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ১২টা থেকে ভোর ৩টা পর্যন্ত উপজেলার চারিগ্রাম ও চান্দহর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পারভেজ মোল্লা (৩০) নামের এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তিনি নবাবগঞ্জ উপজেলার দুধঘাটা এলাকার বাবুল মোল্লার ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র কৃষিজমি থেকে এক্সকাভেটর ব্যবহার করে অবৈধভাবে মাটি কেটে ইটভাটা ও বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিনের নেতৃত্বে এবং সিংগাইর থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে পারভেজ মোল্লাকে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একটি এক্সকাভেটর অচল করা হয় এবং দুটি ট্রাক্টর জব্দ করে থানায় নেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন বলেন, ‘কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা কৃষি উৎপাদন, পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। কৃষিজমি রক্ষা ও অবৈধ মাটি ব্যবসা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আল মদিনা শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে এই ঘটনায় অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
২ মিনিট আগে
কিশোরগঞ্জ সদর উপজেলায় গাছ থেকে পাড়া পাকা কাঁঠালকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে ছেলের মারধরে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত ব্যক্তির দ্বিতীয় স্ত্রী শাহেদা বেগম বৃহস্পতিবার (১৮ জুন) কিশোরগঞ্জ মডেল থানায় ছেলে আলম (৩৫) ও তাঁর স্ত্রী রেখার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
২ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়ার তিন দিন পর মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, ২ লাখ ২০ হাজার টাকা নেওয়ার পর ঢাকার আব্দুল্লাহপুরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
৫ মিনিট আগে
হাসপাতাল সূত্র জানায়, পরিদর্শনের খবর পাওয়ার পরপরই কর্মকর্তা-কর্মচারীরা পরিচ্ছন্নতা অভিযানে নেমে পড়েন। পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি নার্স, ওয়ার্ডবয় ও অন্য কর্মচারীদেরও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নিতে দেখা যায়।
১৪ মিনিট আগে