
মোবাইলে ইউবোর্ড অ্যাপস ইনস্টল করে খুব সহজে ডিজিটাল মাধ্যমে মাতৃভাষার বর্ণমালা দিয়ে লিখতে পারবেন বাংলাদেশের চাকমা, মারমা ও ম্রো জনগোষ্ঠীর লোকজন। একই অ্যাপস দিয়ে লিখতে পারবেন বাংলা এবং ইংরেজি ভাষায়ও।
আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে রাঙামাটি জেলা পরিষদ মিলনায়তনে নৃগোষ্ঠী ভাষার ডিজিটাইজেশন কম্পোনেন্ট ইউবোর্ড ও ফন্ট শীর্ষক এক কর্মশালায় এ কথা জানান ভাষা গবেষণা ও উন্নয়নবিষয়ক প্রতিষ্ঠান ইবিএলআইসিটি। কর্মশালায় এর ব্যবহার শিখিয়ে দেন ইবিএলআইসিটি কর্মকর্তারা।
দেশের ভাষা গবেষণা ও উন্নয়নবিষয়ক ইবিএলআইসিটি এই কর্মশালা আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। তিনি বলেন, অন্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলো তাদের ভাষার বর্ণমালাগুলোর পূর্ণাঙ্গ ডেটা সংগ্রহের কাজ সম্পন্ন করতে পারলে সেগুলোও ডিজিটাল মাধ্যমে অন্তর্ভুক্ত করা হবে। তিনি বলেন, বর্তমান সরকার দেশে বিদ্যমান সব জনগোষ্ঠীর ভাষা সংরক্ষণে বদ্ধপরিকর। এ সংরক্ষণকাজে সরকারকে সহযোগিতা করতে হবে। তখন গবেষণা ও উন্নয়নকাজ সহজতর হবে। এতে বিভিন্ন জাতিগোষ্ঠী তাদের ভাষা সংরক্ষণ করতে পারবে।
কর্মশালায় দেখানো হয় খুব সহজে কীভাবে ইউবোর্ডের মাধ্যমে চাকমা, মারমা, ম্রোসহ দেশের ছয়টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা লেখা যায়।
কর্মশালায় জানানো হয়, এ প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা সংরক্ষণের কাজ করা হচ্ছে। যেসব জাতিগোষ্ঠী তাদের নিজস্ব ভাষা সংরক্ষণ করতে চায়, তারা ইবিএলআইসিটির মাধ্যমে ভাষা উন্নয়ন করতে পারবে।
কর্মশালায় বক্তব্য দেন ইবিএলআইসিটির প্রকল্প পরিচালক মো. মাহবুব করিম, পরামর্শক মামুন অর রশীদ, রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউটের উপপরিচালক জিতেন চাকমা, গবেষক প্রসন্ন কুমার চাকমা, মনোজ বাহাদুর গুর্খা।
কর্মশালায় রাঙামাটিতে বসবাসরত চাকমা, মারমা, ত্রিপুরা, খিয়া, পাংখো, তঞ্চঙ্গ্যা, ম্রো সম্প্রদায়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শতাধিক শিক্ষার্থী এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা গবেষকেরা উপস্থিত ছিলেন।

ফুলপুর হালুয়াঘাটে কংস নদে পড়ে আব্দুল হাকিম রুপচান (৫৭) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। আজ সোমবার ফুলপুর–হালুয়াঘাট সংযোগ সড়কের সরচাপুর সেতু এলাকায় এ ঘটনা ঘটে। সর্বশেষ (বিকেল ৪টা) খবর পাওয়া পর্যন্ত তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।
৯ মিনিট আগে
রাজধানীর কদমতলিতে একটি বাসা থেকে শারমিন আক্তার শেলী (২৭) নামে এক আনসার সদস্যের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ বলছে, ওই ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী একসঙ্গে থাকলেও স্বামীর খোঁজ পাওয়া যাচ্ছে না।
১৮ মিনিট আগে
মৌলভীবাজারে কয়েক দিন ধরে বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে বোরো ধান কাটা ও মাড়াই ব্যাহত হচ্ছে। টানা বৃষ্টি হলে জলাবদ্ধতা ও আগাম বন্যা হওয়ার আশঙ্কাও রয়েছে জেলার নিম্নাঞ্চলে। এতে কৃষকেরা পাকা বোরো ধান কেটে নির্বিঘ্নে ঘরে তুলতে পারবেন কি না, তা নিয়ে সন্দিহান। বোরো ধানচাষিরা জানান, বৈশাখের শুরু থেকেই জেলার
৪৩ মিনিট আগে
এলাকার মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে রাঙামাটিতে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের নবনির্মিত ৬ তলা ভবন উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান হাসপাতালের উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, ‘আজ ভবনের উদ্বোধন হলো। ধাপে ধাপে সব হবে।
১ ঘণ্টা আগে