
১১ দিন ধরে রাঙামাটির কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে পানি নিষ্কাশনের পর অবশেষে আজ শুক্রবার সকাল ৮টায় বন্ধ করে দেওয়া হয়েছে কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট।
বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি আজ সকাল ১০টায় এই প্রতিবেদককে জানান, সকাল ৮টা পর্যন্ত কাপ্তাই লেকের পানি সমুদ্র লেভেল থেকে ১০৮.২২ ফুট উচ্চতায় থাকায় (বিপৎসীমার নিচে) ১৬টি জলকপাট একযোগে বন্ধ করে দেওয়া হয়েছে।
এর আগে চলতি মাসের ৮ সেপ্টেম্বর বেলা আড়াইটায় তৃতীয়বারের মতো ৬ ইঞ্চি করে কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট ছেড়ে দেওয়া হয়েছিল। পরে কাপ্তাই লেকের পানির উচ্চতা আরও বাড়তে থাকে। এতে লেক-তীরবর্তী অঞ্চল ডুবে যাওয়ায় পানি ছাড়ার পরিমাণ সর্বোচ্চ সাড়ে ৩ ফুট পর্যন্ত বাড়ানো হয়েছিল।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি লবণ কারখানায় বিস্ফোরণে ১১ শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
১০ মিনিট আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় সচিবালয়ে ঢুকে পরীক্ষা স্থগিত করা বা পরীক্ষা ছাড়াই পাসের দাবির মতো একটি অপসংস্কৃতি তৈরি হয়েছিল। কেউ কেউ এখনো সেই প্রবণতা ধরে রাখতে চাইছেন।
৪১ মিনিট আগে
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ট্রাকের চালক ও তাঁর সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
চাঁদপুরে মাদকবিরোধী অভিযানের তথ্য ফাঁস করে এক মাদক কারবারিকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) তথ্যদাতা (সোর্স) মো. শাওন কাজী (২৫) গ্রেপ্তার হয়েছেন। পরে তার ভাড়া বাসা থেকে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হলে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেন।
১ ঘণ্টা আগে