
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। সরকারি পুকুরের এসব মাছ গরিবদের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নিজেরাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন।
উপজেলা পরিষদ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের পুকুর থেকে এসব মাছ ধরান ইউএনও ইফফাত জাহান তুলি। পরে সন্ধ্যায় এসব মাছ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করে দেন তিনি।
পরিষদ সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিপি) বরাদ্দের অর্থে প্রতিবছর এই পুকুরে মাছ অবমুক্ত করা হয়। সরকারি নীতিমালা অনুযায়ী মাছ ধরার পর তা গরিব, দুঃখী, দুস্থ, অসহায় মানুষ ও এতিমখানায় বিতরণের কথা।
স্থানীয়দের অভিযোগ, এবার পুকুরের মাছের ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুসরণ করা হয়নি। গরিব, দুঃখী, দুস্থ, অসহায় মানুষ কিংবা এতিমখানায় মাছ বিতরণ করা হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশাসনের কর্মচারী ও আনসার সদস্যদের পাহারায় ভ্যানে করে মাছভর্তি বস্তা ইউএনওর সরকারি বাসভবনের সামনে নেওয়া হয়। পরে সেখান থেকে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে মাছ ভাগ করে দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মচারী বলেন, ইউএনওর নির্দেশেই পরিষদের পুকুর থেকে মাছ ধরা হয়। পরে এসব মাছ কর্মকর্তা ও স্টাফ মিলিয়ে মোট ৩২ জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। ইউএনও নিজেই এসব মাছ ভাগাভাগি করে দেন বলেও জানান ওই কর্মচারী।
এ বিষয়ে জানতে চাইলে ইউএনও ইফফাত জাহান তুলি গতকাল বৃহস্পতিবার দুপুরে বলেন, দুই বছর ধরে পুকুরের মাছ তোলা হয়নি। মাছ বড় হয়েছে কি না তা দেখার জন্য কিছু মাছ তোলা হয়েছিল। পরবর্তী সময়ে যখন মাছ উত্তোলন করা হবে, তখন গরিব-দুঃখীদের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।

হাওরে এত দিন বোরো ধানের মৌসুমে কৃষকের দুশ্চিন্তার কারণ ছিল অকালবন্যা ও পাহাড়ি ঢল। এবার নতুন করে যুক্ত হয়েছে অপরিকল্পিত বাঁধে জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের পথ না থাকায় সুনামগঞ্জে এবার ১০ হাজার হেক্টরের বেশি জমি পানিতে তলিয়েছে। পানি নিষ্কাশনে বাঁধ কাটা নিয়ে প্রশাসন ও কৃষকের মাঝে বিরোধও দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে
নোয়াখালী পৌর এলাকায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ১২০০ লিটার পেট্রল জব্দ করেছে। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। তখন তেল পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।
৪ ঘণ্টা আগে
গত ৪ মার্চ যাত্রাবাড়ী থানায় এক তরুণী ব্যক্তিগত ভিডিও দিয়ে ব্ল্যাকমেলের অভিযোগ করেন। তদন্তে নেমে পুলিশ সন্দেহভাজন এক যুবকের খোঁজ পায়, যিনি দেড় মাসে একই কৌশলে অন্তত ১০ জনের সঙ্গে প্রতারণা করেছেন। গত সোমবার রাশিদুল ইসলাম রাব্বি (৩০) নামের ওই ব্যক্তিকে যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহ শহরের মহিলা কলেজ পাড়ায় একটি নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ প্রসাধনী জব্দ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে এ অভিযান পরিচালনা করে র্যাব-৬-এর ঝিনাইদহ ক্যাম্পের একটি দল।
৪ ঘণ্টা আগে