Ajker Patrika

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৪, সবচেয়ে বেশি মিরপুর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৪, সবচেয়ে বেশি মিরপুর

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৮১ জনকে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫৯টি মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৮ জন, লালবাগে ৩৫, ওয়ারীতে ৬৬, মতিঝিলে ৫৪, তেজগাঁওয়ে ৬১, মিরপুরে ৮১, গুলশানে ২৫, উত্তরা বিভাগে ৪৮ এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) ১৬ জন রয়েছেন।

অভিযানে বিদেশি একটি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচটি গুলি, বিদেশি একটি রিভলবার ও রিভলবারের চারটি গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ২১ হাজার ৬৭২টি ইয়াবা, ২ কেজি ৭৩৫ গ্রাম গাঁজা, ২০ গ্রাম ও ৩০ পুরিয়া হেরোইন, ৩২৪টি মোবাইল ফোন সেট,৯টি মোবাইল ট্যাব, ছয়টি ট্রাঙ্ক ও ৯ হাজার ৫৭০ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত