নাটোরের লালপুরে গোপালপুর ডিগ্রি কলেজে পরীক্ষা চলাকালীন পলেস্তারা খসে পড়ে এক ছাত্রী আহত হয়েছে। তাকে উদ্ধার করে স্থানীয় জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আজ বুধবার উপজেলার গোপালপুর ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক নির্বাচনী পরীক্ষার সময় এ দুর্ঘটনা ঘটে।
আহত ছাত্রীর নাম মোছা খাদিজা খাতুন (১৬)। তিনি দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও উপজেলার বরমহাটি গ্রামের চাঁদ মোহাম্মদ চাঁন্দের মেয়ে।
জানা যায়, আজ (বুধবার) গোপালপুর ডিগ্রি (পাস ও অনার্স) কলেজে উচ্চ মাধ্যমিক নির্বাচনী পরীক্ষা শুরু হয়। এ সময় কলেজ ভবনের ২০৯ নম্বর কক্ষের ছাদের পলেস্তারা (প্লাস্টার) খসে পড়ে মোছা খাদিজা খাতুন (রোল নম্বর ১৯০) মাথায় ও হাতে আঘাত পান। কলেজের অধ্যক্ষসহ শিক্ষকেরা তৎক্ষণাৎ আহত ছাত্রীকে উদ্ধার করে গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।
হাসপাতালের চিকিৎসক মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ছাত্রী মাথায় ও হাতে আঘাত পান। এতে তার বড় ধরনের কোন ক্ষতি হয়নি। বর্তমানে তিনি সুস্থ আছেন।’
কলেজের অধ্যক্ষ মো. বাবুল আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি অর্থায়নে ভবনটি ১৯৯৬ সালে নির্মিত হয়। বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি। ইতিমধ্যে রাজমিস্ত্রি ডেকে ছাদ চটিয়ে সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্ত আইন না মেনে কথিত বাংলাদেশিদের যেন পুশব্যাক করতে না পারে, সে জন্য সাতক্ষীরা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
১ ঘণ্টা আগে
বরিশাল নৌবন্দর পরিদর্শন শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, ঈদযাত্রায় যাত্রীসেবায় অবহেলা বা নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট নৌযানের সনদ বাতিল করা হবে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
১ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার নাজমুল হাসান মনিকে (২৫) কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২ ঘণ্টা আগে
মাগুরার মহম্মদপুরে বৃষ্টির পানিতে ভরা একটি গভীর গর্তে ডুবে রমিম মৃধা (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর বিকেলে গর্তের পানিতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
২ ঘণ্টা আগে