
এডিস মশার প্রজননস্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি—এই প্রতিপাদ্যে রাজশাহীতে সপ্তাহব্যাপী সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজের সামনে লিফলেট বিতরণ ও সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, সচেতনতার মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে বাঁচতে বাড়ি ও অফিসের চারপাশে ফুলের টব, পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের প্যাকেট, পলিথিন, ফুড কনটেইনারসহ যেখানে পানি জমে থাকতে পারে, সেসব জায়গা নিয়মিত পরিষ্কার রাখতে হবে। এ ছাড়া নির্মাণাধীন ভবন, লিফটের গর্ত, ওয়াটার মিটারের গর্ত ও অন্যান্য স্থাপনাতেও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
বক্তারা আরও বলেন, যেকোনো পাত্রে জমে থাকা পানি তিন দিন পরপর পরিবর্তন করতে হবে। কেউ ডেঙ্গু বা চিকুনগুনিয়ায় আক্রান্ত হলে তাকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং স্যালাইন, ডাবের পানি, স্যুপ, ফলের রস ও ভাতের মাড় বেশি করে খেতে হবে। জ্বরে প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ না খাওয়ার পরামর্শ দেন তাঁরা। এ ছাড়া ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে দিন ও রাতে বিশ্রামের সময় মশারি ব্যবহারেরও আহ্বান জানান বক্তারা।
সমাবেশে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ খন্দকার মোহাম্মদ ফয়সাল আলম, ড্যাবের রাজশাহী শাখার সভাপতি ওয়াসিম হোসেন, সাধারণ সম্পাদক মনোয়ার তারিক সাবুসহ আরও অনেকে বক্তব্য দেন।

বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভোলায় আব্দুল মতিন (৩২) নামের এক ভারতীয় যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে গতকাল শনিবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে।
৩ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে আজ রোববার সকাল ৯টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে।
১০ মিনিট আগে
শহরজুড়ে ভোরের স্নিগ্ধ আলো ছড়িয়ে পড়ার আগেই রাঙামাটির কাপ্তাই হ্রদ সেজেছে এক অপূর্ব সাজে। শান্ত নীল জলরাশির বুক চিরে ভেসেছে জবা, নীলকণ্ঠ, গাঁদা, গোলাপ আর বুনোফুল। পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলা এই হ্রদ আজ যেন এক পুষ্পশয্যা।
১৭ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজের ১২ দিনেও শিক্ষার্থী সায়েম শাহেদ ভূঁইয়াকে (১৫) পাওয়া যায়নি। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে সীতাকুণ্ড থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। শাহেদ সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাশেম নগর এলাকার আনোয়ার শাহেদ ভূঁইয়া ও শাহিনা আক্তার লিপির ছেলে।
৩৩ মিনিট আগে