
রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়া মানিকের চের (মসজিদের ঘাটে) এ ঘটনা ঘটে।
নিখোঁজ দুই শিশু হলো কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাংলাবাজারচর এলাকার বাসিন্দা আবুল কাশেম মণ্ডলের মেয়ে জান্নাতী খাতুন (৯) এবং চুয়াডাঙ্গার জয়দেবপুরের পাটঘাট গ্রামের মনির উদ্দিনের মেয়ে ঝিলিক খাতুন (১০)। নিখোঁজ দুই শিশুদের উদ্ধারে রাজশাহী সদর ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল কাজ করছে।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, ‘খবর পাওয়া মাত্রই ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।’
এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়া চরের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুর রহমান জানান, যারা নিখোঁজ হয়েছিল, তারা আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে এসেছিল। স্থানীয়রা খোঁজাখুঁজি করে উদ্ধার করতে পারেনি। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস এবং চারঘাট নৌ পুলিশকে খবর দেওয়া হয়েছে। এটি দুর্গম চর হওয়ায় ডুবুরি দলের পৌঁছাতে একটু সময় লেগেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার অভিযান শুরু করেছে।
এ বিষয়ে চারঘাট নৌ পুলিশের পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে রওনা পুলিশ পাঠানো হয়েছে।

ঝালকাঠির রাজাপুরে অগ্নিকাণ্ডে একটি কাপড়ের দোকান পুড়ে গেছে। আজ শনিবার (১৩ জুন) বেলা পৌনে ৩টার দিকে রাজাপুর থানার সামনে শ্রী শ্রী কালীমন্দিরের পাশে অবস্থিত ব্যবসায়ী মোশাররফ হোসেন মোল্লার দোকান পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
৫ মিনিট আগে
বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে অভিনেত্রী আসমা আক্তার ঝিলিকের মৃত্যুর ঘটনায় তাঁর স্বামী সাইফুল্লাহকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এই নির্দেশ দেন...
১ ঘণ্টা আগে
নীলফামারীর সৈয়দপুরে নির্মাণাধীন বাড়িতে অগ্নিসংযোগে দগ্ধ হয়ে আফাজ উদ্দিনের (৬২) মৃত্যুর ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী। আজ শনিবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করেন তাঁরা। শোকাহত এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য...
১ ঘণ্টা আগে
শেরপুরের শ্রীবরদীতে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আশরাফ উদ্দিনের বিরুদ্ধে স্টেশনের ভেতরেই বহিরাগত এক নারীকে নিয়ে আপত্তিকর নাচ-গানের আসর বসানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগে