
মাগুরা শহরের সড়ক ও জনপথ (সওজ) কার্যালয়ের সামনে পানির ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাশারুল ইসলাম (৪৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। তিনি মাগুরা বাস টার্মিনালে এসডি পরিবহনের কাউন্টার মাস্টার ছিলেন।
আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। বাশারুল পারনান্দুয়ালী মোল্লাপাড়ার আব্দুস সাত্তার মোল্লার ছেলে। দুর্ঘটনার পর পানির ট্রাক ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন বাশারুল। সওজ কার্যালয়ের সামনে পৌঁছে পানি দেওয়ার কাজে নিয়োজিত একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটিতে ধাক্কা দেন তিনি। এতে সড়কে ছিটকে পড়লে পেছন থেকে আসা ট্রাকটির চাকা তাঁর মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে মাগুরা সদর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট মাগুরা হাসপাতালের মর্গে পাঠায়।
দুর্ঘটনার পর ওই এলাকায় তীব্র অসন্তোষ দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, সওজ কার্যালয়ের সামনের বিপজ্জনক মোড়ে ইট, পাথর, বালিসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ফেলে রাখা হয়েছে। এতে সড়ক সংকুচিত হওয়ার পাশাপাশি অন্ধ মোড়ে দৃশ্যমানতাও ব্যাহত হচ্ছে। এসব নির্মাণসামগ্রী দ্রুত সরানো না হলে সেখানে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন তাঁরা।
তবে স্থানীয়দের অভিযোগ অস্বীকার করে মাগুরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কায়সার হামিদ বলেন, নির্মাণসামগ্রী রাখা হলেও যান চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। সেখানে দৃশ্যমানতা (ভিজিবিলিটি) বাধাগ্রস্ত হওয়ার মতো পরিস্থিতিও নেই।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার তদন্তসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের একটি প্রতারণার মামলায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন রিমান্ডের এ আদেশ দেন।
৫ মিনিট আগে
রাজশাহীতে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য (গানার) তাসনিম রিফাত। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামে জানাজা শেষে সামরিক মর্যাদায় স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয় ২৮ বছরের এই তরুণ
১২ মিনিট আগে
দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে দুদক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে তিনি বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তি ও বড় দুর্নীতির দ্রুত অনুসন্ধানের ওপরও জোর দেন।
১৭ মিনিট আগে
রংপুরের কাউনিয়ায় মুদি দোকানে বসা নিয়ে দুই ছেলের মারামারি দেখে অসুস্থ হয়ে পড়েন মহির উদ্দিন (৬০)। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
২১ মিনিট আগে