
রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেকের ভাড়া বাসায় ফয়সাল বাঁধন (৩০) নামের এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তবে মামলায় আসামি হিসেবে কারও নাম নেই। আসামি অজ্ঞাত বলে এজাহারে লিখেছে পুলিশ।
গত রোববার রাতে নগরের শাহমখদুম থানায় মামলাটি করেন থানার উপপরিদর্শক (এসআই) মমতাজ উদ্দিন। শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে ম্যাগাজিন, গুলিসহ অবৈধ পিস্তল এবং ককটেল সাদৃশ্য বস্তু ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় পুলিশ মামলাটি করেছে। মামলার বর্ণনায় বাঁধন গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটিও উল্লেখ আছে। তবে আসামি হিসেবে কারও নাম নেই।
গত রোববার সকালে শাহমখদুম থানার ছায়ানীড় আবাসিক এলাকার পাঁচতলা একটি ভবনের পঞ্চম তলায় গুলিবিদ্ধ হন বাঁধন। বাসাটির মালিক রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ ছাত্রদলের সহসভাপতি সাঈদ আল মারজুখের বাবা। পঞ্চম তলার যে বাসায় গুলির ঘটনা, সেটি ভাড়া নিয়েছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক। নির্মাণকাজ পুরোপুরি শেষ না হলেও একটি কক্ষ ব্যবহার উপযোগী ছিল। সেখানেই বসতেন তারেক।
স্থানীয়রা বলছেন, গুলির ঘটনার সময় মীর তারেকসহ আরও কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন। ঘটনার পর বাঁধনকে ফেলে রেখেই তাঁরা স্থান ত্যাগ করেন। আহত বাঁধন নগরের সাহেববাজার এলাকার বাসিন্দা।
ঘটনার পর থেকে স্বেচ্ছাসেবক দল নেতা মীর তারেকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রোববার থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ। মঙ্গলবার দুপুরেও তাঁর মোবাইল বন্ধ পাওয়া গেছে।
ফয়সাল বাঁধন কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ। শাহমখদুম থানার ওসি কবির হোসেন বলেন, ‘বাঁধন তো হাসপাতালে চিকিৎসাধীন। সে পর্যবেক্ষণে আছে। তাই তার সঙ্গে কথা বলা যাচ্ছে না। কথা বললে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’
মীর তারেকের ভাড়া নেওয়া বাসায় বাঁধন গুলিবিদ্ধ হওয়া এবং সেখান থেকে অবৈধ অস্ত্র উদ্ধার হলেও তাঁকে আসামি না করার বিষয়ে ওসি বলেন, ‘আসামি অজ্ঞাত। এ ক্ষেত্রে তদন্তে যার নাম আসবে, তাকেই আসামি করার সুযোগ আছে। তারেকের নাম এলে তিনিও ছাড় পাবেন না।’

গত ২৬ জুলাই অবৈধভাবে গাছ কাটার খবর পেয়ে গিয়ে বন্ধ করেন ইউএনও নিরুপম মজুমদার। এর ১৩ দিন পর আজ সকালে স্থানীয় ব্যবসায়ী সোহরাব সিকদার কিছু শ্রমিক দিয়ে একটি বড় রেইনট্রি গাছ কেটে ফেলেন। পরে খবর পেয়ে বন বিভাগকে কাটা গাছ জব্দ করার নির্দেশ দেন ইউএনও।
১৪ মিনিট আগে
গত ৩১ জুলাই ফারুক নিজেকে ‘শাহীন’ পরিচয় দিয়ে কয়েকটি মোবাইল নম্বর থেকে উপজেলার স্বাধীন ইটভাটার অংশীদার সজিব ও ইট ব্যবসায়ী রুবেলের সঙ্গে যোগাযোগ করেন। একপর্যায়ে তাঁদের বিশ্বাস অর্জন করে ইট পাঠাতে রাজি করান। পরে নিজেকে সেই ইটের মালিক দাবি করে অন্য জায়গায় তা বিক্রি করেন। পরে ইট বিক্রির ১ লাখ ৮৭ হাজার টাক
২০ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. জাফর (৫০) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা-পুলিশ। আজ শনিবার বিকেলে কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২২ মিনিট আগে
মেরিন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জিহাদুল ইসলাম বলেন, আমাদের হাসপাতাল নিম্ন-মধ্যবিত্ত মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। আমরা শুধু ব্যবসার কথা না ভেবে সেবার মনোভাব নিয়ে কাজ করতে চাই।
৩৮ মিনিট আগে