
গণভোটের রায় বাস্তবায়নে বিলম্ব বা গড়িমসি জাতীয় জীবনে গভীর সংকট সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির।
সোমবার (৬ এপ্রিল) সকালে রাজশাহী নগরের সাগরপাড়া এলাকার একটি রেস্তোরাঁয় ‘গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি: জনআকাঙ্ক্ষা সংকটের পথে’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখা। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন শিশির মনির।
শিশির মনির বলেন, রাষ্ট্র পরিচালনায় জনগণের রায়ই চূড়ান্ত ভিত্তি হওয়া উচিত। তিনি দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দীর্ঘসূত্রতা বা গড়িমসি দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে। জনগণের স্বতঃস্ফূর্ত রায়ের প্রতিফলন ঘটানো রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নানা প্রশ্নের জন্ম দিচ্ছে এবং এতে জনগণের প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে ফাঁক তৈরি হচ্ছে। এ অবস্থায় গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।
উপস্থিত ছিলেন রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির, দপ্তর সম্পাদক জহির রায়হান প্রমুখ।

হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের লেখার ফ্রিডম (স্বাধীনতা) দিয়েছেন। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে একদলীয় বাকশাল থেকে মুক্ত করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন।
৩৭ মিনিট আগে
খুলনা মহানগরীর একটি ভাড়া বাসা থেকে নানি ও নাতির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যার দিকে সোনাডাঙ্গা এলাকার সুজুকি কর্নার-সংলগ্ন দারুল আমান মহল্লার একটি বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়েছেন গণমাধ্যমকর্মীরা। একপর্যায়ে হাসপাতালের নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগও ওঠে। আজ শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে...
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালের ভবনের ভেতরে একটি রুটির কারখানার সন্ধান পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কোরবানির ঈদের আগের দিন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্তে এখন এই কারখানার সম্ভাব্য ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে...
৩ ঘণ্টা আগে