Ajker Patrika

রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
জব্দকৃত গাঁজা ও মোবাইল ফোন। ছবি: সংগৃহীত

রাজশাহীতে একটি পিকআপ ভ্যানে করে পাচারের সময় প্রায় ৫২ কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার নাটোর-রাজশাহী মহাসড়কের বেলপুকুর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে সংস্থাটি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মৌলভীবাজার সদর উপজেলার দরগা মহল্লার রিফাত হোসেন (৩৬), কমলগঞ্জ উপজেলার প্রতাপী গ্রামের ইব্রাহিম খান (৪০) এবং সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের জামাল মিয়া (২৭)।

এসআরবি-৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট বা মৌলভীবাজার অঞ্চল থেকে মাদকের একটি বড় চালান রাজশাহীর দিকে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্দেহভাজন পিকআপটি চেকপোস্টের কাছে পৌঁছালে এসআরবি সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। তবে চালক সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আধা কিলোমিটার দূরে গাড়িটির গতিরোধ করা হয়।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে পিকআপের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক তিনজনকে উদ্ধারকৃত আলামতসহ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত