বগুড়ার শেরপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ইটের আঘাতে শেফালী বেগম (৪৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে ওই দিন সকালে উপজেলার বেলঘরিয়া গ্রামে ওই গৃহবধূ মারধরের শিকার হন। তিনি একই গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে বেলঘরিয়া গ্রামের রাজমহর ঠান্ডুর বাড়ির সামনে শেফালী বেগম ধান মাড়াইয়ের কাজ করছিলেন। এ সময় ধানের চিটা বাতাসে প্রতিবেশী ঠান্ডুর ঘরের ভেতর যায়। এ নিয়ে ঠান্ডুর স্ত্রী রোবি বেগমের সঙ্গে শেফালীর বাগ্বিতণ্ডা হয়। পরে রোবি বেগম তার স্বামী ঠান্ডু, ছেলে রফিক, মুস্তাক ও মর্জিনাসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে শেফালীর পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে দুই পক্ষের ৪ জন আহত হন।
পরে সংঘর্ষ চলাকালীন রোবি ইট দিয়ে শেফালীর বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে পরিবারে লোকজন তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার আতাউর রহমান বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার করেছে ঝিনাইদহ র্যাব-৬। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি দল উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান চালায়।
১ সেকেন্ড আগে
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ইনডোর খেলার সময়সূচি নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যার পর শুরু হওয়া এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না বরিশালের বানারীপাড়ার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আ. মান্নান জুয়েলের (৩৫)। তাকে গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে বরিশাল র্যাব-৮-এর সদস্যরা...
১ ঘণ্টা আগে
সদর উপজেলার গয়ঘর খলিফাকান্দী এলাকার ব্যবসায়ী মিজান শেখ গত ২২ আগস্ট বিকেলে ঘরে তালা দিয়ে অসুস্থ মাকে নিয়ে চিকিৎসক দেখাতে ঢাকায় যান। এ সুযোগে ২৩ আগস্ট দিবাগত রাতে চোরেরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ট্রাঙ্কের তালা ভেঙে সাড়ে ৩৪ হাজার টাকা এবং প্রায় ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
১ ঘণ্টা আগে