
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্থগিত হওয়া ‘জুলাই ৩৬: মুক্তির উৎসব’ আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে। তবে নিষিদ্ধ ছাত্রলীগের রাবি শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিবের হুমকির পর সংগীত ব্যান্ড আর্টসেল এতে অংশ নিচ্ছে না।
বৃহস্পতিবার শাখা ছাত্রলীগ নেতা আসাদুল্লাহ হিল গালিবের পাঠানো একটি ই-মেইলের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, ইংরেজিতে লেখা ই-মেইল বার্তায় গালিব আর্টসেলকে বলেন, ‘১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের হত্যার দিনটি জাতি শোক ও শ্রদ্ধার সঙ্গে পালন করে, কোনো উৎসবের মাধ্যমে নয়। অথচ ওই দিনে “৩৬ জুলাই মুক্তির উৎসব” শিরোনামে কনসার্ট আয়োজন জাতীয় শোক দিবসের প্রতি অবমাননা এবং বঙ্গবন্ধুর প্রতি ঔদ্ধত্য প্রদর্শন।’
ই-মেইলে গালিব হুঁশিয়ারি দিয়ে লেখেন, অনুষ্ঠান বাতিল না হলে এর সামাজিক ও সাংগঠনিক প্রতিক্রিয়া তীব্র হবে এবং তা আয়োজকদের পক্ষে সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। “বঙ্গবন্ধুর সৈনিকরা” এ ধরনের অসম্মানের জবাব রাজপথেই দেয়।
পরে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে আর্টসেল তাদের ভেরিফাইড ফেসবুক পেজে জানায়, ‘অনিবার্য কারণে আমরা ১৫ আগস্টের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কনসার্টে অংশগ্রহণ করছি না।’
এরপর ছাত্রলীগ নেতা গালিব আর্টসেলের সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানিয়ে নিজের ফেসবুকে লেখেন, ‘আপনাদের পদক্ষেপ জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাবোধের পরিচায়ক।’
এ বিষয়ে মুক্তির উৎসব আয়োজক কমিটির সদস্য ও সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ‘কোনো আলাপ ছাড়াই তারা প্রোগ্রাম বাতিলের পোস্ট দিয়েছে। তাদের সঙ্গে আলাপ করেই দ্বিতীয় তারিখ দেওয়া হয়েছিল। অবশ্যই আর্টসেলকে পুরো আয়োজনের ক্ষতিপূরণ দিতে হবে।’
সালাউদ্দিন আম্মার আরও বলেন, ‘আয়োজন হবে বলেছি, আয়োজন হবে। আর্টসেল অপেশাদারত্ব দেখিয়ে ক্যানসেল করায় প্রতিবাদে আমাদের পাশে দাঁড়িয়েছে জনপ্রিয় দুটি ব্যান্ড। আর্টসেল না এলেও অনুষ্ঠান চলবে।’
উল্লেখ্য, অনুষ্ঠানটি ৫ আগস্ট হওয়ার কথা ছিল। এ জন্য সাবেক সমন্বয়ক আম্মার ৭৬ লাখ টাকা অনুদান সংগ্রহে বিভিন্ন দপ্তর ও সংস্থায় চিঠি দেন। এর কয়েকটি চিঠি ফাঁস হলে সমালোচনার মুখে পড়ে কনসার্ট স্থগিত করা হয়। পরে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আম্মার ঘোষণা দেন, শুক্রবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠান হবে।

একসময় স্বস্তি ও নিরাপদ যাত্রার অন্যতম মাধ্যম ছিল ট্রেন। কিন্তু সময়ের সঙ্গে সেই ট্রেনযাত্রাই এখন পরিণত হয়েছে ভোগান্তি আর মৃত্যুঝুঁকির যাত্রায়। লাইনচ্যুত হওয়া, ইঞ্জিনে আগুন লাগা কিংবা ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে ট্রেন আটকে পড়া—নিত্যদিনের এসব ঘটনায় আতঙ্ক বাড়ছে যাত্রীদের।
৫ ঘণ্টা আগে
বরগুনার আমতলী পৌরসভার কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনের প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। লেকের মধ্যে নির্মাণাধীন ওয়াকওয়েতে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ত্রুটিপূর্ণ কাজের কারণে গতকাল রোববার অবকাঠামো ধসে পড়ে।
৫ ঘণ্টা আগে
দ্বীপ জেলা ভোলায় বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ায় (লোডশেডিং) অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রাহকেরা। বিদ্যুতের আবাসিক সংযোগের গ্রাহকেরা শুধু নন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিল্পকারখানার মালিকেরাও। বিদ্যুৎ না থাকায় বিভিন্ন কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
৫ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুরে সরকারি অর্থে দুটি খাল পুনঃখননের পর তীরে বৃক্ষরোপণ প্রকল্পে নিম্নমানের চারা লাগিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) দপ্তরের বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে