
রাজশাহীতে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেন ও ট্রলির সংঘর্ষ হয়েছে। এতে ট্রলির চালক ও তাঁর সহযোগী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহীর কাটাখালী থানার আকবরের ঢালান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন ট্রলির চালক মোফাজ্জাল হোসেন (৩৫) এবং তাঁর সহযোগী হাবিবুর রহমান হাবিব (২৩)। বাড়ি পুঠিয়া উপজেলার ধাদাস গ্রামে। তাঁরা ট্রলিতে খড়িবোঝাই করে রেললাইন পার হচ্ছিলেন। রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি গোপাল কর্মকার বলেন, এই রেলক্রসিংটির কোনো অনুমোদন নেই। রাস্তা আছে, তাই মানুষ চলাচল করেন। যানবাহন চলে। তবে রেলওয়ের পক্ষ থেকে কোনো গেটম্যানও থাকেন না। তাই লাইনে ওঠার সময় রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আন্তনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনি চলে এলেও কিছু বুঝতে পারেননি ট্রলির চালক। এই ট্রেন ট্রলিকে ধাক্কা দিয়ে ছিটকে দূরে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই ট্রলির চালক ও তাঁর সহযোগী নিহত হন।
ওসি আরও বলেন, এ দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। পরের হরিয়ান স্টেশনে ট্রেনটি থামে এবং ইঞ্জিন পরিবর্তন করে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। নিহত দুজনের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। থানায় একটি অপমৃত্যুর মামলা করে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

৯ম শ্রেণির কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল চাচাতো ভাই নাইমের। গতকাল মঙ্গলবার রাতে নাইমের বাসায় কিশোরীর সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যার আগে তাকে ধর্ষণ করে নাইম।
৮ মিনিট আগে
সিলেটের ওসমানীনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশাকে ‘আপা’ বলে সম্বোধন করে ক্ষমা চাওয়ার পর বনফুলের এক কর্মচারীকে ৫০ হাজার টাকা জরিমানা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর দাবি, তাকে অন্যায়ভাবে জরিমানা করা হয়েছে।
৯ মিনিট আগে
চাঁদপুরের হাইমচর উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে যুবক ওমর ফারুককে মরিচের গুঁড়া ছিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচ নারী, দুই কিশোরসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত ওমর ফারুকের বাবার করা হত্যা মামলার পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
১৬ মিনিট আগে
‘মানুষ বলে বিচার হবে না। ব্যাপারটা আমি ভালো বুঝি। আমাদের কাতারে যেসব পরিবার আসতেছে বিচারহীনতায় ভুগে, একমাত্র তারাই বুঝতে পারবে। এ ছাড়া কারও পক্ষে বোঝা সম্ভব নয়...
৩০ মিনিট আগে