
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে কমিটিকে ‘বিতর্কিত’ উল্লেখ করে অবাঞ্ছিত ঘোষণা করেছেন একাধিক ছাত্রলীগ নেতা। আজ রোববার সকালে তাঁরা নিজেদের ফেসবুক টাইমলাইনে এ ঘোষণা দেন।
এই ছাত্রলীগ নেতারা হলেন, পূর্বের কমিটির সহসভাপতি কাজী আমিনুল হক লিংকন ওরফে কাজী লিংকন, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম সরকার ডন, ধর্মবিষয়ক উপসম্পাদক তাওহীদুল ইসলাম দুর্জয়, ছাত্রলীগ নেতা অনিক মাহমুদ বণি প্রমুখ। নতুন কমিটিতে কাজী লিংকন ও অনিক মাহমুদ বণি পদ না পেলেও সরকার ডন ও দুর্জয় সহসভাপতির পদ পেয়েছেন।
এ বিষয়ে নতুন কমিটির সহসভাপতি তাওহীদুল ইসলাম দুর্জয় আজকের পত্রিকাকে বলেন, ‘যারা কোনো দিন রাজনীতি করেনি, যাদের ছাত্রত্ব নেই, ক্যাম্পাসে বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, যারা কিছুদিন আগেও সেলুনের ব্যবসা করত, তাদের নিয়ে এই কমিটি ঘোষণা করা হয়েছে। তাই আমরা এই কমিটি অবাঞ্ছিত ঘোষণা করেছি।’
রাবি ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘নতুন এই কমিটিকে বিশ্ববিদ্যায়ের সব স্তরের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বাগত জানিয়েছেন। আমাদের সংগঠনের কতিপয় ছাত্রনেতা ও কর্মী কমিটিকে বিতর্কিত করার চেষ্টা করছেন। তাঁরা এই কমিটিকে অবাঞ্ছিত করার কেউ নন। এতে ক্যাম্পাসে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে আমরা প্রতিহত করব।’
এর আগে গতকাল রাতে মোস্তাফিজুর রহমান বাবুকে সভাপতি ও আসাদুল্লা-হিল-গালিবকে সাধারণ সম্পাদক করে রাবি শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। ৩৯ সদস্যের এই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অধিকাংশের বিরুদ্ধেই নানা অভিযোগ থাকায় কমিটি ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৩৫ মিনিট আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৩৮ মিনিট আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৪২ মিনিট আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
১ ঘণ্টা আগে