জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে দুই দিন ধরে পড়ে ছিলেন ৭০ বছরের এক বৃদ্ধা। স্থানীয় এক ব্যক্তি জরুরি পরিষেবা ৯৯৯ নম্বরে কল করে থানা–পুলিশ জানান। পুলিশের পরামর্শে ওই ব্যক্তি নিজের খরচে ভ্যান ভাড়া করে বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে ভর্তি করান। তবে তাঁকে বাঁচানো যায়নি। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ৮টায় হাসপাতালে ওই বৃদ্ধা মারা যান। লাশ কেউ নিতে আসেনি। রাত ৮টা পর্যন্ত বৃদ্ধার লাশ হাসপাতালে পড়ে ছিল।
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাকসুদুল হাসান আকন্দ বলেন, গত সোমবার দুপুরের পর হাস্তাবসন্তপুর গ্রামের এরফান হোসেন বৃদ্ধাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করান। মঙ্গলবার সকাল ৮টার দিকে বৃদ্ধা মারা যান। থানা–পুলিশ ও ভর্তি করানো ব্যক্তিকে বৃদ্ধার মৃত্যুর কথা জানানো হয়। পুলিশ ও এরফান হোসেন হাসপাতালে এসেছিলেন। এখনো বৃদ্ধার পরিচয় শনাক্ত হয়নি। তবে বৃদ্ধা ভর্তি সময় জানিয়েছিলেন, তাঁর বাড়ি রাজশাহীর পবায়। তবে কেউ তাঁর খোঁজে হাসপাতালে আসেননি।
এরফান হোসেন বলেন, ‘আমি দুই দিন ধরে বৃদ্ধাকে আক্কেলপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে এক পাশে পড়ে থাকতে দেখি। নড়াচড়াও করতে পারছিলেন না। আবার ঠিকমতো কথাও বলছিলেন না। সোমবার দুপুরে রেলস্টেশনে গিয়ে একই অবস্থায় বৃদ্ধাকে দেখতে পেয়ে ৯৯৯–এ কল করি। এরপর আক্কেলপুর থানা–পুলিশের সঙ্গে আমার কথা হয়। পুলিশের পরামর্শে দুইশ টাকা খরচা করে বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে ভর্তি করেছি। আজ সকালে বৃদ্ধা মারা যান।’
এরফান হোসেন আরও বলেন, ‘বৃদ্ধার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। বৃদ্ধার একা রেলস্টেশনে আসার ক্ষমতা ছিল না। হয়তো কেউ রেলস্টেশনে রেখে গেছে। বৃদ্ধার পরনে ভালো শাড়িও ছিল। এ কারণে তাঁকে ভিক্ষুকও মনে হয়নি। বৃদ্ধার মৃত্যুতে খুব কষ্ট পেয়েছি। বৃদ্ধা ঠিকমতো চিকিৎসা পায়নি। বৃদ্ধাকে যেখানে রাখা হয়েছিল সেখানের টিনের চালার তাপ লাগছিল। একটি ফ্যানের ব্যবস্থা ছিল।’
আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) গোলাম রব্বানী বলেন, ‘আক্কেলপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে অসুস্থ এক বৃদ্ধা পড়ে ছিলেন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। মঙ্গলবার সকালে বৃদ্ধা মারা যান। তাঁর পরিচয় এখনো শনাক্ত হয়নি। হাসপাতালের ভর্তি রেজিস্টারে ফিরোজা, পবা, রাজশাহী লেখা ছিল। পবা থানায় বিষয়টি জানানো হয়েছে। ইউএনও স্যারের সঙ্গে কথা বলে লাশ দাফনের ব্যবস্থা করা হবে।’

চট্টগ্রামের ফটিকছড়ি থানা এলাকায় গাছ, বাঁশ, বালু কিংবা মাটি পরিবহনের ক্ষেত্রে চাঁদাবাজি যেন অলিখিত নিয়মে পরিণত হয়েছে। এই চাঁদার কারবার চলে থানার ওসির নামে। প্রতি মাসে আদায় হয় ৪ থেকে ৫ লাখ টাকা। এর মধ্যে ২ লাখ টাকা যায় ফটিকছড়ি থানার ওসি মুহাম্মদ সেলিমের পকেটে। চাঁদা আদায়ের বিষয়টি স্বীকার করেছেন...
১২ মিনিট আগে
রিক্রুটিং এজেন্সি জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল অটোরিকশাচালক মোহাম্মদ সোনা মিয়াকে কিরগিজস্তানে চাকরি দেওয়ার কথা বলে ২০২৪ সালে ৫ লাখ টাকা নিয়েছিল। সোনা মিয়াকে ৬০-৬৫ হাজার টাকা বেতনে কার ওয়াশের (গাড়ি ধোয়া) কাজ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু বিমানবন্দরে গিয়ে তিনি জানতে পারেন, সব কাগজপত্রই জাল।
১৬ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের ছয় ঘণ্টা পর মাদ্রাসার পুকুর থেকে মারুফ হাসান (১০) নামের এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মোস্তফাগঞ্জ মাদ্রাসার পুকুরের নতুন ঘাটলার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২৯ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে পৌর এলাকায় পূর্ববিরোধকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে চার্জ লাইট জ্বালিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়েছে দুটি গ্রাম। শনিবার (৪ এপ্রিল) রাত রাত সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে। এতে বন্ধ রয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল। এ সময় বেশ কিছু যানবাহন ভাঙচুরের...
৩ ঘণ্টা আগে