
রাজশাহীর পুঠিয়ায় সুরজু বেগম (৬০) নামের এক বৃদ্ধাকে খুনের অভিযোগে মো. ফিরোজ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ফিরোজের বাড়ি উপজেলার উজালপুর গ্রামে। নিহত বৃদ্ধাও একই গ্রামের বাসিন্দা ছিলেন। গত ২৬ মে বিকেলে এলাকার একটি ভুট্টাখেতে তাঁর লাশ পাওয়া যায়।
এ নিয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছিল। সেই মামলায় ফিরোজকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ঢাকার সাভারের কলমা এলাকায় যৌথভাবে এই অভিযান চালায় র্যাব-৫-এর রাজশাহী সিপিএসসি, র্যাব-৪-এর সিপিসি-২ সাভার ক্যাম্পের একটি দল। আজ বৃহস্পতিবার র্যাব-৫-এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গত ২৬ মে বিকেল সাড়ে ৫টার দিকে ছাগল আনতে উজালপুর বিলে যান সুরজু বেগম। কিন্তু তিনি আর ফিরে আসেননি। পরে রাত ৮টার দিকে গ্রামের একটি ভুট্টাখেতে ওড়না দিয়ে মুখ ও গলা প্যাঁচানো অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।
হত্যাকাণ্ডের পর থেকে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। এর ধারাবাহিকতায় ফিরোজকে গ্রেপ্তার করা হয়েছে। ফিরোজকে পুঠিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব।

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ওপর ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ভৈরব পৌর শহরের চণ্ডীবের এলাকার দুলাল মিয়ার ছেলে আব্দুল্লাহ হামজা (৩৮) এবং পলত
৯ মিনিট আগে
ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামের মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল আড়ুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং সোহান আহমেদ
১২ মিনিট আগে
শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
৩৩ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
৩৬ মিনিট আগে