রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে তুমুল সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এ ঘোষণা দেন। উপাচার্য বলেন, আগামীকাল রোববার ও সোমবারের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।
সংঘর্ষ শুরুর প্রায় চার ঘণ্টা পর রাত ১০টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এ সময় উপাচার্য হাতমাইকে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের প্রতি অনুরোধ, হলে ফিরে যাও। তোমাদের জন্য প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে। রুমে যাও তোমরা। এ ঘটনায় প্রশাসন ব্যবস্থা নিচ্ছে।’
এর আগে বাসের টিকিট কাটা নিয়ে রাবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ শুরু হয় সন্ধ্যা ৬টার দিকে। বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে শুরু হয় এই সংঘর্ষ। এতে দুই শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ ছাড়া বিনোদপুর গেটের আশপাশের দোকানে শিক্ষার্থীরা আগুন লাগিয়েছেন বলে জানা গেছে।
সংঘর্ষের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।’
বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
আরও পড়ুন:

ঠাকুরগাঁও সদর উপজেলায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘরে ঢুকে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন...
২ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ১৫ ফুট উচ্চতার একটি গাঁজাগাছসহ মো. মনজু আলম (৫৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আটকের সময় পুলিশের হাত থেকে বাঁচতে স্থানীয় দুই যুবককে কামড়ে রক্তাক্ত করে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত সফল হননি ওই গাঁজাসেবী।
৪ মিনিট আগে
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রশিবিরের মিডিয়া সেলের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে পঞ্চগড় জেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
৪২ মিনিট আগে
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেন, এনসিপির উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ।
২ ঘণ্টা আগে