Ajker Patrika

রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা
প্রতীকী ছবি

রাজশাহীর পবা উপজেলায় নিজ বাড়ির ছাদে মোহাম্মদ আবুল কালাম আজাদ (৪৫) নামের এক কৃষককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার মধুসূদনপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পবা থানা-পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাতে বাড়িতে কেবল নিহতের স্ত্রী অবস্থান করছিলেন। তবে ঘটনার নেপথ্য কারণ বা কারা এতে জড়িত—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি তিনি।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, ‘কে বা কারা এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদ্ঘাটনে পুলিশি তদন্ত শুরু হয়েছে।’

ওসি আরও জানান, সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত