
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে প্রক্সি ও চাঁদা দাবির ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময়সহ দুজন নেতা ও দুই কর্মীকে স্থায়ী বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
আজ শনিবার রাতে সংগঠনের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত অন্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ এবং ছাত্রলীগ কর্মী মহিবুল মমিন সনেট ও শাকোয়ান সিদ্দিক প্রাঙ্গণ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে সংগঠনবিরোধী, শৃঙ্খলাপরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয়-এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময়, সংগঠনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা ফজলুল হক হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ছাত্রলীগের কর্মী মহিবুল মমিন সনেট ও শাকোয়ান সিদ্দিক প্রাঙ্গণকে ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো।
এর আগে, গত বৃহস্পতিবার ছাত্রলীগ নেতা তন্ময়সহ বহিষ্কৃত চারজনের বিরুদ্ধে টাকার বিনিময়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতি, অপহরণ ও ৩ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ ওঠে। এ পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার তাঁদের বিরুদ্ধে নগরীর মতিহার থানায় দুটি মামলা দায়ের করা হয়। যদিও ওই দিন সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নিজেকে নির্দোষ দাবি করেন ছাত্রলীগ নেতা তন্ময়।
ভর্তি পরীক্ষায় প্রক্সি জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বছরের ৫ আগস্ট মুশফিক তাহমিদ তন্ময়কে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। পরে ৩ নভেম্বর সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়।

ঝুঁকিপূর্ণ যান ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকার ঠিক কী করবে—এখন পর্যন্ত তা পরিষ্কার নয়। মহাসড়কের পাশাপাশি নগরীর প্রধান সড়কে এই যান চলবে কি চলবে না, তা নিয়ে একেক সময় একেক ঘোষণা এসেছে। কিন্তু বাস্তবে কোনো কিছুতেই এই অটোরিকশা নিয়ন্ত্রণ করা যায়নি। কখনো কখনো অভিযান হলেও চালকদের আন্দোলনের কারণে এই
১৮ মিনিট আগে
স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে নীতিনির্ধারণীর সর্বোচ্চ ফোরাম সিনেট। কিন্তু প্রায় এক দশক ধরে অকার্যকর রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান প্রশাসনিক ও নীতনির্ধারণী এ পরিষদ। ফলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা।
২ ঘণ্টা আগে
নেত্রকোনার মদনে লাশ দাফন শেষে বাড়ি ফেরার পথে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কিছু ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধার পলাশবাড়ীতে ১ হাজার ২৭০টি ইয়াবাসহ জাহিদুল ইসলাম (৫০) নামের এক বাসচালককে আটক করছে র্যাব। এ ঘটনায় বাসটিও জব্দ করা হয়েছে। আটক জাহিদুল গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের দারিয়াপুর মিরের বাগান এলাকার বাসিন্দা।
৪ ঘণ্টা আগে