বাগেরহাটে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ আরও চারজন তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন এসব তথ্য নিশ্চিত করেন।
বাগেরহাট-১ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের (রিকশা মার্কা) আমির মাওলানা মামুনুল হক মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এই আসনে বিএনপির প্রার্থী হয়েছেন কোপিল কৃষ্ণ মণ্ডল। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মাসুদ রানা। ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াতের মাওলানা মশিউর রহমান খান নির্বাচন করছেন। এ ছাড়া বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত প্রার্থী আবু সবুর শেখ, এবি পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম, জাতীয় পার্টি-জেপির স ম গোলাম সরোয়ার, মুসলিম লীগের এমডি শামসুল হক রয়েছেন।
বাগেরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, বাংলাদেশ খেলাফত মজলিসের (রিকশা মার্কা) মাওলানা রমিজ উদ্দিন, খেলাফত মজলিসের (দেয়াল ঘড়ি) বালী নাসের ইকবাল মনোনয়ন প্রত্যাহার করেছেন। এই আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন রয়েছেন। এই আসনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সভাপতি বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম নির্বাচন করছেন। অন্যদিকে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াতের শেখ মঞ্জুরুল হক রাহাদ একক প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের অ্যাড. আতিয়ার রহমান এখানে নির্বাচন করছেন।
বাগেরহাট-৩ আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মোল্লা মো. রহমাতুল্লাহ ও বাংলাদেশ খেলাফত মজলিসের (রিকশা মার্কা) মো. জুলফিকার হোসেন তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এই আসনে বিএনপির প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম। এই আসনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সভাপতি বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম নির্বাচন করছেন। অন্যদিকে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে লড়ছেন জামায়াতের অ্যাড. আব্দুল ওয়াদুদ। এ ছাড়া এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জিল্লুর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির মো. হাবিবুর রহমান মাস্টার নির্বাচন করছেন।
বাগেরহাট-৪ আসনে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি। এই আসনে বিএনপির প্রার্থী সোমনাথ দে। তাঁর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন জেলা বিএনপির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন। অন্যদিকে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াতের অধ্যক্ষ আব্দুল আলিম রয়েছেন। এ ছাড়া এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ওমর ফারুক, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির মো. আ. লতিফ খান, জাতীয় পার্টি-জেপির সাজন কুমার মিস্ত্রি প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছয়জন প্রার্থী তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আগামীকাল বুধবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

পানিসাশ্রয়ী সেচ প্রযুক্তি ও পলিশেড নির্মাণের মাধ্যমে নিরাপদ সবজি, ফল ও ফুল উৎপাদনের কথা ছিল। উদ্দেশ্য ছিল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষকের উৎপাদন বাড়ানো এবং নিরাপদ খাদ্য উৎপাদনে নতুন দৃষ্টান্ত তৈরি করা। তবে বগুড়ায় সরকারি এই প্রকল্পের পাঁচটি পলিশেড দুই বছর ধরে পড়ে আছে অচল অবস্থায়।
৫ ঘণ্টা আগে
চট্টগ্রামে ইয়াবা পাচারে শিশুদের ব্যবহার করছে সংঘবদ্ধ মাদকচক্র। দারিদ্র্য ও অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের পেটের ভেতর ইয়াবার ক্যাপসুল ঢুকিয়ে পাচার করা হচ্ছে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায়। সম্প্রতি আনোয়ারায় দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় আবারও সামনে এসেছে শিশুদের ‘মানবঢাল’...
৫ ঘণ্টা আগে
সড়কজুড়ে বড় বড় গর্ত। তাতে জমে আছে পানি। সড়কে একপাশে বিকল হয়ে আছে একটি কাভার্ড ভ্যান। আরেক পাশে বিপরীত দিক থেকে যান চলাচল করছে। সম্প্রতি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ফেলনা এলাকায় চৌদ্দগ্রাম-লাকসাম সড়কে এ চিত্র দেখা যায়।
৬ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের অনেকে স্বাস্থ্যসেবা পেতে ভরসা রাখেন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে। তবে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে জোড়াতালি দিয়ে চলছে প্রতিষ্ঠানটি। ইমার্জেন্সি মেডিকেল অফিসারসহ সেন্টারটিতে চিকিৎসকের ৩৬টি পদ রয়েছে। এর মধ্যে চিকিৎসক আছেন মাত্র ২০
৮ ঘণ্টা আগে