
ঝিনাইদহে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর স্ত্রীর ছবি গলায় ঝুলিয়ে এক মণ দুধ দিয়ে গোসল করেছেন আব্দুর রাজ্জাক মণ্ডল (৪২) নামের এক ইজিবাইকচালক।
আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাকের দাবি, দ্বিতীয় স্ত্রী রিক্তা খাতুনের সঙ্গে বিচ্ছেদের পর তিনি দায়মুক্তি পেয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় চার বছর আগে ভালোবেসে রিক্তা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন রাজ্জাক মণ্ডল। বিয়ের পর তিনি স্ত্রীকে স্বর্ণালংকার, নগদ অর্থ ও নিজের গবাদিপশু উপহার দেন। শুরুতে সংসার স্বাভাবিকভাবে চললেও সম্প্রতি স্ত্রী সংসার চালিয়ে যাওয়ার জন্য নতুন কিছু শর্ত দেন। রাজ্জাক মণ্ডল সেসব শর্ত মানতে অস্বীকৃতি জানালে তাঁদের মধ্যে বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের সময় স্ত্রী তাঁর দেওয়া স্বর্ণালংকার ও অন্যান্য সামগ্রী নিয়ে যান বলে দাবি করেন আব্দুর রাজ্জাক।
এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। ক্ষোভ ও হতাশা থেকেই দায়মুক্তি এবং প্রতিবাদের প্রতীক হিসেবে স্ত্রীর ছবি গলায় ঝুলিয়ে দুধ দিয়ে গোসল ও কান ধরে ওঠবস করেন বলে জানান স্থানীয় বাসিন্দারা।
প্রতিবেশী গণজের মিয়া বলেন, ‘বিচ্ছেদের কথা শুনেছি, তবে এভাবে দুধ দিয়ে গোসল করে প্রতিবাদ করতে এই এলাকায় আগে কখনো দেখিনি।’

রাজ্জাক মণ্ডলের প্রথম স্ত্রী সালেহা পারভিন জানান, তাঁদের সংসারে তিনটি সন্তান রয়েছে। দ্বিতীয় বিয়ের পর রাজ্জাক অধিকাংশ সম্পদ দ্বিতীয় স্ত্রীকে দিয়ে দেন। পরে অর্থ-সম্পদ নিয়ে দ্বিতীয় স্ত্রী সংসার ছেড়ে চলে যান।
রাজ্জাক মণ্ডলের মা জহুরা খাতুন বলেন, ‘রিক্তা কাজি ডেকে আমার ছেলেকে তালাক দিয়েছে। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে দুধ দিয়ে গোসল করেছে।’
এ বিষয়ে রাজ্জাক মণ্ডল বলেন, ‘সংসার টিকিয়ে রাখতে আমি দ্বিতীয় স্ত্রীকে সবকিছু দিয়েছি। শেষ পর্যন্ত প্রতারণার শিকার হয়েছি। বিচ্ছেদের মাধ্যমে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছি। মানসিক কষ্ট থেকেই প্রতীকীভাবে দুধ দিয়ে গোসল করেছি। এর মাধ্যমে কিছুটা হলেও দায়মুক্তি হবে।’

কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বসন্তপুরে ডাকাতির চেষ্টা ও গৃহবধূকে গুলিবিদ্ধ করার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে শিবের বাজারে ক্ষুব্ধ এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
৬ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়ায় আয়শা সিদ্দিকা জ্যোতি (৩২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জ্যোতি উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তর পানাপুকুর ওকরাবাড়ি এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক জয়নাল আবেদীনের মেয়ে। সাত বছর আগে পাকুড়িয়া শরীফ এলাকার মৃত জহুরুল হকের ছেলে শহিদুল ইসলাম লেবুর সঙ্গে তাঁর বিয়ে হয়।
৮ মিনিট আগে
কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্টের আবেদন করে বিপাকে পড়েছেন মো. অপু মিয়া। একই দিনে দুই ঘণ্টার ব্যবধানে তাঁর মুঠোফোনে প্রথমে ‘সংশোধনের প্রয়োজন’ এবং পরে ‘আবেদন বাতিল’—সংক্রান্ত দুটি এসএমএস আসে। আবেদন বাতিলের কারণ হিসেবে আগের একটি পাসপোর্টের তথ্য গোপনের কথা জানানো হলেও...
১২ মিনিট আগে
বরিশালের গৌরনদী উপজেলার রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এক ছাত্রকে মারধর, কান ধরে ওঠবস করানো এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে লিপন শরীফ (৪৪) নামের এক অভিভাবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
২১ মিনিট আগে