Ajker Patrika

রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার
এসআরবির সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৮ কোটি টাকা। এ ঘটনায় ময়না বেগম ও শাহাদাত হোসেন নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা সম্পর্কে ভাই-বোন।

গতকাল রোববার দিবাগত রাতে এসআরবি-৫ এর একটি দল এ অভিযান চালায়। তাঁদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোদাগাড়ী পৌরসভার রামনগর মহল্লায়।

এদিকে একই দিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন ও অস্ত্র কেনাবেচার ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকাসহ হাসান আলী ও আব্দুর রহিম নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার এসব অভিযানের বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলন করেন এসআরবি-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল ইসতিয়াক। তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার হাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে হাসান আলী ও আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন এবং অস্ত্র কেনাবেচার সঙ্গে সংশ্লিষ্ট ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা অস্ত্র কেনাবেচায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় এসআরবি। তাঁদের বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে।

রাজশাহীর নওদাপাড়া থেকে উদ্ধার করা ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে উদ্ধার করা অস্ত্র ও গুলি। ছবি: সংগৃহীত
রাজশাহীর নওদাপাড়া থেকে উদ্ধার করা ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে উদ্ধার করা অস্ত্র ও গুলি। ছবি: সংগৃহীত

অন্যদিকে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ময়না বেগম ও শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে গত ছয় মাসের অভিযানের তথ্যও তুলে ধরে এসআরবি। বাহিনীটি জানায়, এ সময়ে প্রায় ১৭টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল ও প্রায় ১৬ কেজি গানপাউডার উদ্ধার করা হয়েছে। এসব অপরাধে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে প্রায় ৯ জনকে।

এ ছাড়া একই সময়ে প্রায় ৪০ কেজি হেরোইন, ৫ হাজার বোতল ফেনসিডিল, ২৭ হাজার ইয়াবা, ৫০৬ কেজি গাঁজা এবং ১৬ হাজার পিস অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করেছে বাহিনীটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত