
নাটোরের বড়াইগ্রামে ছাত্রকে ধর্ষণের দায়ে আব্দুর রহিম কালু (২৭) নামের এক মাদ্রাসাশিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন।
সাজাপ্রাপ্ত আব্দুর রহিম বড়াইগ্রাম উপজেলার তালশো আল জামিয়া হুসাইনিয়া মদিনাতুল হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও নাটোর সদর উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৮ মে সন্ধ্যার পরে মাদ্রাসাশিক্ষক আব্দুর রহিম তাঁর এক ছাত্রকে ধর্ষণ করেন। পরে শিশুটিকে তাঁর বাবা নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। ওই বছরের ২১ মে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বড়াইগ্রাম থানায় মামলা করা হয়।
আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল কাদের আজকের পত্রিকাকে বলেন, চার বছর ধরে মামলার সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত আসামি আব্দুর রহিম কালুর উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রাঙামাটির কাপ্তাই উপজেলার চিংম্রং বৌদ্ধবিহার মাঠে সাংগ্রাই জল উৎসব উদ্যাপন কমিটির আয়োজনে বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সাংগ্রাই জল উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
১ ঘণ্টা আগে
অভিযোগে সত্যেন্দ্রনাথ মাহাতো জানান, তাঁর স্ত্রী প্রায়ই বাপের বাড়ি যাওয়ার জন্য চাপ দিতেন এবং জোর করে চলে যেতেন। সংসারের প্রতি খেয়াল না রেখে ঘন ঘন বাপের বাড়ি যাওয়ার কারণ জানতে চাইলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। তিনি আরও বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশায় করে তাঁর
১ ঘণ্টা আগে
নীলফামারীতে ডাম্প ট্রাকের ধাক্কায় দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পশ্চিম কুচিয়ার মোড় এলাকায় নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে এক পথচারী আহত হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের দীর্ঘদিন ধরে দখলে থাকা, ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে ভরা ফুটপাতের চিত্র বদলে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সারি সারি ফুলের টব, সৌন্দর্যবর্ধক গাছ ও দেয়ালজুড়ে গ্রাফিতিতে ফুটপাতটি এখন নতুন রূপ পেয়েছে।
২ ঘণ্টা আগে