সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের অনুমতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আচরণবিধি মেনে ২০ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে অনুমতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশনের পক্ষে উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষর করা এক পত্রে এই অনুমতির কথা জানানো হয়। পত্রটি শাবিপ্রবির রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মাদ আব্দুল কাদির বরাবর পাঠানো হয়।
নির্বাচন কমিশন সচিবালয়ের জারি করা চিঠিতে উল্লেখ করা হয়, শাবিপ্রবি কর্তৃপক্ষের ১৪ জানুয়ারি তারিখের স্মারকপত্রের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করা হলে শাবিপ্রবির কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন নির্ধারিত তারিখে আয়োজনের জন্য নির্বাচন কমিশন অনুমতি দিয়েছে। একই সঙ্গে বিষয়টি বাস্তবায়নে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড. মো নজরুল ইসলাম বলেন, ‘আমরা প্রজ্ঞাপনের জন্য অপেক্ষায় ছিলাম। নির্বাচন কমিশন প্রজ্ঞাপন দিয়েছে। ২০ জানুয়ারিতেই শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ।’

চট্টগ্রামে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছে রেত, হাতুড়ি, রামদা ও বাটাল পাওয়া গেছে। আজ সোমবার সকাল পৌনে আটটার দিকে নগরের আকবরশাহ থানাধীন বায়েজিদ লিংকরোড এলাকার ৬ নম্বর ব্রিজ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
৩০ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে এক জুয়েলারি দোকানদারকে গুলি করে অন্তত ২৫ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে। অন্তর সরকার (২৮) নামে গুলিবিদ্ধ আহত ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে...
১ ঘণ্টা আগে
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানী ঢাকার দক্ষিণ পাইকপাড়াসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় আগামীকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টানা ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ সোমবার তিতাস গ্যাস কর্তৃপক্ষের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) গেটসংলগ্ন চারটি রেস্তোরাঁয় আজ সোমবার বিকেলে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম এ অভিযান চালান।
১ ঘণ্টা আগে