
রাজশাহীতে একটি বাড়ি থেকে বেলী রাণী (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির গৃহকর্মীসহ তিনজনকে থানায় নেওয়া হয়েছে।
গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে নগরের বোয়ালিয়া থানার কেদুর মোড় এলাকার ‘বেলী ভিলা’ নামের দুইতলা বাড়ির দোতলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাঁর স্বামী মৃত ফখরুদ্দীন। তাঁদের চার সন্তান। এক মেয়ে ও দুই ছেলে বিদেশে থাকেন। অপর ছেলে ঢাকায় থাকেন। স্বামীর মৃত্যুর পর থেকে বেলী ওই বাড়িতে একাই থাকতেন।
স্থানীয়রা জানিয়েছেন, বেলী রাণী ওই বাড়ির দোতলায় থাকতেন। নিচতলায় থাকতেন ভাড়াটেরা। দুই থেকে তিন দিন ধরে তাঁকে বাড়ির বাইরে দেখা যায়নি। রোববার রাতে প্রতিবেশীরা খোঁজ নিতে গিয়ে ঘর থেকে দুর্গন্ধ পান। পরে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
ওই বাড়ির ভাড়াটে মো. মারুফ বলেন, গত শুক্রবার বৃদ্ধাকে শেষবার দেখা গেছে। এরপর থেকে তাঁর ঘরের দরজা তালাবদ্ধ ছিল। তাঁদের ধারণা ছিল, তিনি কোনো আত্মীয়ের বাড়িতে গেছেন।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী বলেন, ওই নারীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। তাঁকে দুই থেকে তিন দিন আগে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নেওয়া হয়েছে।
ওসি জানান, এ ঘটনায় মামলা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলেও জানান ওসি।

বরিশালের বাবুগঞ্জে দাম্পত্য কলহের জেরে ঐশী আক্তার (২৫) নামের এক গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সোহেল খানকে (২৮) আটক করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ঐশীর মৃত্যু হয়...
৬ মিনিট আগে
২০২৪ সালের ২৬ অক্টোবর রাতে রাজধানীর গুলশান-২ এলাকা থেকে ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হয়েছিলেন মঈনউদ্দীন। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
২০ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে গার্মেন্টসের ঝুট কাপড়ের ৩০টি গোডাউনের মালামাল পুড়ে গেছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার কায়েমপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
৩২ মিনিট আগে
মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই মিরপুর-১০ গোলচত্বর এলাকার শাহ আলী প্লাজার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলছিল। বেলা ২টার দিকে সেখানে ১৪ দলীয় জোটের একটি সমাবেশ হয়।
১ ঘণ্টা আগে